চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
2:10 অপরাহ্ন 12, জুন 2025
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
রামপুরা থানার গেটের ছবি, ঢাকার রামপুরা এলাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা আলী দেওয়ান সর্দার (৭৫) খুন হয়েছেন।

বুধবার (১১ জুন) রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশীর এক নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরেই ঘাতক পুত্র মো. মামুন (৩৫) পালিয়ে যায়।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত। গত ক’দিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। ঈদের আগে জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

বুধবার রাতে এসব নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পিতা আলী দেওয়ান সর্দার এশার নামাজ আদায়ের জন্য ওজুর প্রস্তুতির জন্য টিউবওয়েল এর কাছে গেলে পেছন থেকে ঘাতক পুত্র ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পিতাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকেরা এগিয়ে আসলে ঘাতক পুত্র মামুন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ জুন) রাত পৌনে ১২টায় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল জানিয়েছেন, নিহতের শরীরে বেশ কটি ধারালো অস্ত্রের কোপের গভীর ক্ষত রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।

এদিকে ‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ছিলেন। তার বাবা এসব কাজে বাঁধা দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Tags: মাদকাসক্ত ছেলেলক্ষ্মীপুর
Previous Post

শনিবার থেকে রাজধানীর আট স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

Next Post

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের ৩ নাটক

Next Post
বাংলাদেশের জনপ্রিয় ঈদ নাটকগুলোর পোস্টার, ট্রেন্ডিং ইউটিউব ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের ৩ নাটক

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, চাপ বাড়ছে শুক্রবারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, শুক্রবারেও বাড়তে পারে চাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT