চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ আর অভাবের তাড়নায় ৩ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অগ্নির মধ্যে হাতের silhouette, বিপজ্জনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত ঋণ আর সংসরের অভাবের কারণে তিন সন্তানকে পুড়িয়ে হত্যা করেছেন বাবা দীনেশ সিংহ। সন্তানদের হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রোববার ১৮ ফেব্রুয়ারি আনন্দাবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাতে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত তিন সন্তান রিঙ্কি কুমারী (৯), রাজা কুমার (১২) এবং শুভঙ্কর কুমার (১৩)।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, এই তিন শিশুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন দীনেশ। পরে নিজের গায়েও আগুন দেওয়ার চেষ্টা করেন। দেহে পোড়া ক্ষত নিয়ে তিনি চিকিৎসাধীন।

এসপি জীতেন্দ্র কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত দীনেশ মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না। তার নানা দিকে অনেক টাকার ঋণ ছিল। সেই ঋণ শোধ করতে পারছিলেন না। সন্তানদের গায়ে আগুন দেওয়ার পর তিনি নিজেও একইভাবে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাদের বাড়িটিও পুড়ে গিয়েছে।’

পুলিশ জানায়, দীনেশের তিন সন্তানের মধ্যে দু’জন আগুনে ঝলসে তৎক্ষণাৎ মারা যায়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়। দীনেশকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পুলিশের জিজ্ঞাসাবাদে আর্থিক অনটন এবং ঋণের বোঝার কথা জানিয়েছেন অভিযুক্ত।

দীনেশের প্রতিবেশীরা জানায়, সম্প্রতি দীনেশের পরিবারের বাকি সদস্যরা তাকে ছেড়ে চলে গিয়েছেন। সেই কারণে মানসিকভাবেও তিনি বিধ্বস্ত ছিলেন। তার সন্তানদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Tags: ঋণঋণের বোঝা
Previous Post

ড্র’য়ে খুশি পচেত্তিনো, ছন্দে নেই গার্দিওলা

Next Post

অক্ষয়কে মাত্র সাত দিন সময় দিলেন জুনিয়র এনটিআর!

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন যুবক ও একজন প্রাপ্তবয়স্ক, বিমানবন্দরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়কে মাত্র সাত দিন সময় দিলেন জুনিয়র এনটিআর!

রাওয়ালপিন্ডি কমিশনারের আত্মসমর্পণের ছবি, ভোট কারচুপির স্বীকারোক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট কারচুপিতে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে রাওয়ালপিন্ডি কমিশনারের আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT