চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভাবে চিকিৎসা করাতে না পেরে ১৫ দিনের কন্যাকে জীবন্ত পুঁতে দিলেন বাবা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 08, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু হাতের বন্ধ করা আঙুল, সংবেদনশীল ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিলেন এক বাবা। পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারুশাহ এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযুক্তের নাম তায়াব। পুলিশকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। পুলিশকে তিনি জানিয়েছেন, ১৫ দিনের শিশুকন্যার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সেই কারণেই এই সিদ্ধান্ত নেন।

দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, ১৫ দিন বয়সি শিশুকন্যাকে হত্যার কথা পুলিশের কাছে নিজেই স্বীকার করে নেন অভিযুক্ত। সন্তানকে প্রথমে তিনি জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিলেন। তার পর মাটি খুঁড়ে সেই বস্তা পুঁতে দেন।

পুলিশকে অভিযুক্ত আরও জানিয়েছেন, অর্থের অভাবে তার নিজেরই পেট চলে না। সন্তানকে কোনও রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ওই শিশুর চিকিৎসা প্রয়োজন। যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এর পরেই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন বাবা।

অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ অনুযায়ী ওই শিশুকন্যার কবর খুঁড়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সে ক্ষেত্রে বিষয়টি তাদের কাছেও আরও স্পষ্ট হবে।

এর আগে, ২০১২ সালে পাকিস্তান থেকে অনুরূপ একটি খবর প্রকাশ্যে এসেছিল। সে বার কন্যা সন্তান জন্মানোর পর তার মুখ পছন্দ হয়নি বাবার। শুধুমাত্র সেই কারণেই দুদিন বয়সি সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। তাকেও গ্রেপ্তার করেছিল পাকিস্তানের পুলিশ।

Previous Post

৫০ হাজার গাছ লাগিয়ে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ মহোৎসব

Next Post

ক্ষমতাবানদের ছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজরা তাদের গিলে খাচ্ছে

Next Post
বাংলাদেশের বিভিন্ন শহর থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাবানদের ছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজরা তাদের গিলে খাচ্ছে

শিল্পকলায় গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় ৬ গুণীজনকে সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT