চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এবার আসছে ‘ফাস্ট এক্স’ ঝড়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 17, মে 2023
in বিনোদন
A A
ফাস্ট এক্স সিনেমার প্রধান চরিত্রদের গ্রুপ ছবি, শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আগামী ১৯ মে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ফ্রাঞ্চাইজির দশম ছবি ‘ফাস্ট এক্স’। ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমত হৈ চৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত এ ছবি। ১৮ মে সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় জমকালো আয়োজনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, ‘ফাস্ট এক্স’ ছবিতে ব্যবহৃত বিভিন্ন গাড়ির প্রদর্শনীও হবে সেখানে।

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির আগের সবগুলো ছবিই দর্শক মাতিয়েছে। পুরা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এবারের ছবির পরিচালক ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার।

অভিনয়শিল্পীদের মধ্যে আগের পর্বগুলোর মত এ ছবিতেও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন এবং চার্লিজ থেরন। আগের চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অধ্যায়টি বন্ধ করাকে আরো বেশী আকর্ষণীয় করার চেষ্টা করছেন নির্মাতারা।

‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন এবং জেসন স্ট্যাথাম। পুরনো এই তারকাদের সাথে ‘ফাস্ট এক্স’ সিনেমায় যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এই নয়টি পর্বে সিরিজের অনেকগুলো চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিলো। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলোকে আবারো ফিরিয়ে আনছেন এর নির্মাতারা।

Tags: অভিনয়জেসন স্ট্যাথামটাইরেস গিবসনফাস্ট এন্ড ফিউরিয়াসবাংলাদেশমিশেল রদ্রিগেজলিড বিনোদনসিনেপ্লেক্স
Previous Post

সুলতানপুরে সীমান্তের অনাচার, ট্রেলার নিয়ে কৌতূহল

Next Post

জয়ীতার কণ্ঠে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘হৃদয়াসনে’

Next Post
বাংলাদেশি নারী সাংবাদিকের ছবি, গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ীতার কণ্ঠে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘হৃদয়াসনে’

শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, পলিটিশিয়ান ও দেশের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২২৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT