চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদেরকে এযুগের ‘রাজাকার’ বললেন ফারুকী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের একজন সাংবাদিক বা বিশ্লেষক আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার পক্ষে অভিনয়শিল্পী বা কলাকুশলীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারা সরব ছিলেন শেখ হাসিনা সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরব ভূমিকা পালন করেন। ছাত্র-জনতার আন্দোলন যখন দানা বাঁধে, তখন তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।

সম্প্রতি সেই গ্রুপটির কার্যক্রম কেমন ছিলো, সেসবের স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেই সাথে জানা গেছে, কারা কারা ছিলেন ‘আলো আসবেই’ গ্রুপটিতে। ফাঁস হওয়া স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা গেছে, ছাত্র-জনতার পক্ষে যেসব শিল্পী ফেসবুকে কথা বলেছেন, সেসবের স্ক্রিনশট গ্রুপটিতে শেয়ার করেছেন সদস্যরা। যাদের তালিকা করে পরে ব্যবস্থা গ্রহণের বিষয়েও গ্রুপটিতে আলোচনা হয়।

পরিচিত এই শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপে অন্য শিল্পীদের নিয়ে এমন আলোচনা সমাজের সব মহলে উদ্বেগের পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছেন ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানানো শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।

বিষয়টিকে বেদনার বলে উল্লেখ করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশে শিল্পীর সাইন বোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নিরব সমর্থক ছিলো। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও নীচু প্রকৃতির।”

ফারুকী মনে করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা শিল্পীদেরও গণহত্যায় সমর্থন দেয়ায় বিচার হওয়া উচিত। ফারুকী লিখেন,“একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করতো। ফলে এদের এযুগের রাজাকার বলতে পারেন। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানী দেয়ার অপরাধে।”

সেই সঙ্গে আশার কথাও শোনান ফারুকী। তার ভাষ্য,“দেখবেন এই গ্রুপের বেশিরভাগই আসলে কোনো শিল্পচর্চার সাথে সেই অর্থে জড়িত না। আমাদের মেইনস্ট্রিম (মানে টেলিভিশন, ওটিটি, এবং ফিল্মে যারা প্রধান শিল্পী; তথাকথিত এফডিসি বোঝানো হয়নি মেইনস্ট্রিম শব্দটা দিয়ে) অভিনয় শিল্পী বা ফিল্মমেকারদের কেউই এদের সাথে নাই। এরাই আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার।”

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন থিয়েটার, টিভি নাটক এবং সিনেমাসহ সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত বহু মানুষ। গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার সাথে সাথে কারা ছিলেন সেই তালিকায়, সেটাও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

Tags: টিভি নাটকথিয়েটারনাটকফারুকীফেরদৌসমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমাসোহানা সাবা
Previous Post

মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়ে কঠোর সমালোচনার মুখে বিজেপি নেতা

Next Post

বিচার বিভাগের দ্রুত সংস্কার চাইলেন ব্যারিস্টার খোকন

Next Post
বিচার বিভাগের দ্রুত সংস্কার নিয়ে বাংলাদেশে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের দ্রুত সংস্কার চাইলেন ব্যারিস্টার খোকন

পোপ ফ্রান্সিস

ধর্মীয় জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক করলেন পোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT