চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 23, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নেতা বা বক্তা, গম্ভীর মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩ আগস্ট) বাসায় ফিরলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিন বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আগামী সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ফারুকী বাসায় ফেরার পর একটি ভিডিওক্লিপ ফেসবুক পেজে পোস্ট করেন তিশা। সেখানে দেখা যায়, এই দম্পতির একমাত্র মেয়ে ছোট্ট ইলহাম বাবাকে দেখে উচ্ছ্বসিত হয়ে দৌড়ে যায় এবং হাতে ফুল দিয়ে বরণ করে নেয়।

ক্যাপশনে তিশা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।”

এর আগে চার দিনের সফরে কক্সবাজারে গিয়ে গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ফারুকী। হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করলে রাত সাড়ে ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। শুরুতে ধারণা করা হয়েছিল, খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়েছেন। তবে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

ঢাকায় ফিরেই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার করা হয়।

Tags: তিশাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টা
Previous Post

নাফনদী থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Next Post

আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই: অমর্ত্য সেন

Next Post
অমর্ত্য সেনের ছবি, বাংলাদেশে পাঠালে আপত্তি নেই বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই: অমর্ত্য সেন

দেশের অর্থনীতি ও বাজারের উন্নয়নে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ২০ শতাংশ শুল্কে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান: শফিকুল আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT