চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাধিকার কর বাতিলের দাবিতে যুক্তরাজ্যে কৃষকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
লন্ডনের পার্লামেন্ট ভবন ও বিগ Ben ঘড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাধিকারসূত্রে পাওয়া খামার অধিগ্রহণে কর আরোপ করায় ১০ হাজারেরও বেশি কৃষক যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছেন। কেউ কেউ লন্ডনের রাস্তায় ট্রাক্টর চালিয়ে উত্তরাধিকার কর বাতিলের দাবি করেছেন।

গত মঙ্গলবারের (১৯ নভেম্বর) বিক্ষোভে অনেকেই বলছেন, এই কর বাতিল করা না হলে পারিবারিক খামারগুলো ধ্বংস হয়ে যাবে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়বে।

অক্টোবর মাসে যুক্তরাজ্যের নতুন সরকার বাজেটে তহবিল সংগ্রহের জন্য ঘোষিত এই পদক্ষেপটি কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকই অভিযোগ করছেন, ক্ষমতাসীন লেবার পার্টি গ্রামীণ সম্প্রদায়কে বোঝে না। সরকারের সমালোচকরা এই পদক্ষেপকে ‘ট্রাক্টর কর’ নামে অভিহিত করেছেন।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কায়ার স্টারমারকে উদ্দেশ্য করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যার মধ্যে কোনোটিতে লেখা ছিল ‘‘কোনো কৃষক নেই, কোনো খাদ্য নেই, কোনো ভবিষ্যৎ নেই’’, আবার কোনোটিতে ছিল ‘‘স্টারমার দ্য ফার্মার হারমার (স্টারমার কৃষকের বিনাশকারী)।’’

পুলিশের দেয়া তথ্য অনুসারে, আনুমানিক ১০ হাজার কৃষক এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

কৃষক এমা রবিনসন বলেছেন, তিনি ‘একেবারে হতাশ’ এবং সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে তিনি খাদ্য সরবরাহ ব্যাহত করার কার্যক্রমে অংশ নেবেন বলেও সতর্ক করেছেন।

তিনি জানান, উত্তর-পশ্চিম যুক্তরাজ্যে তার খামারটি ৫০০ বছর ধরে তার পরিবারে অংশ ছিল। এখন তিনি খামারটি তার সন্তানদের দিতে চলেছেন।

এমা রবিনসন বলেন, ‘এটি এমন একজন ব্যক্তি আমার হাত থেকে কেড়ে নিতে চাইছেন, যিনি আক্ষরিক অর্থেই মাত্র কয়েক দিন ধরে সংসদে রয়েছেন।’

প্রজন্মের পর প্রজন্ম ধরে খামারগুলো করের আওতামুক্ত ছিল। তবে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস গৃহীত নতুন নীতি অনুসারে, ২০২৬ সাল থেকে, ১০ লাখ পাউন্ডের বেশি কোনো খামারের মূল্য হলে তার উপর ২০ শতাংশ কর প্রদান করতে হবে।

কৃষকরা দাবি করছেন, তাদের জমি ও যন্ত্রপাতির মূল্য বেশি হলেও খামারগুলোর নিজেদের মুনাফার পরিমাণ কম। এ কারণে তাদের সন্তানদের কর পরিশোধ করতে হলে খামারের জমি বিক্রয় করতে হবে। টপ গিয়ার-এর সাবেক উপস্থাপক জেরেমি ক্লার্কসনও একটি খামারের মালিক। বিক্ষোভে অংশ নিয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘‘অনুগ্রহ করে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসুন।’’

তবে সরকার বলেছে, এই সংস্কারগুলো শুধুমাত্র সবচেয়ে লাভজনক খামারগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং প্রান্তিক কৃষকদের প্রয়োজনে অর্থায়নেও সহায়তা করবে। পরিবেশ মন্ত্রী স্টিভ রিড বলেছেন, তিনি সংখ্যাগরিষ্ঠ কৃষকদের থেকে কোনো কর গ্রহণের আশা করছেন না।

সরকার আরও জানিয়েছে, কর গ্রহণের এই পরিবর্তনটি ২০২১-২২ সালে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত খামারের সংখ্যার উপর ভিত্তি করে বছরে প্রায় ৫০০টি খামারের উপর প্রযোজ্য হবে, যা ১০বছরেরও বেশি সময় কিস্তিতে পরিশোধ করা যাবে।

তবে কৃষকরা বলছেন, ক্ষতিগ্রস্তদের সংখ্যা অনেক বেশি হবে। তাদের দাবি, সরকারের ৫০০ খামারের তালিকায় গবাদি পশু ও ট্রাক্টরের মতো সম্পদ অন্তর্ভুক্ত নয়। কান্ট্রি ল্যান্ড অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশন অনুমান করছে দেশটির প্রায় ৭০ হাজার খামারের মূল্য ১০ লাখ পাউন্ডের বেশি। এ কারণে এই করের প্রভাব অনেক বেশি হবে।

কৃষকরা বলছেন, তারা অসম প্রতিযোগিতার শিকার। সাম্প্রতিক সময়ে সস্তা আমদানিকৃত পণ্য, সুপারশপের কারণে আয় কমে আসা এবং জলবায়ু পরিবর্তনের দ্বারা তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তাদের।

Tags: উত্তরাধিকার করকৃষকদের বিক্ষোভযুক্তরাজ্যের পার্লামেন্ট
Previous Post

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানলো ইউক্রেন

Next Post

রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

Next Post
অন্তর্বর্তী সরকার ও সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রের পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের জন্য ক্রিকেটাররা প্রস্তুত, একসাথে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-উইন্ডিজের সবসময় রোমাঞ্চকর সিরিজ হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT