চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কড়া নিরাপত্তার মধ্যে আবারও কৃষকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 06, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতীয় কৃষকদের বিক্ষোভ, বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লীতে হাজারো কৃষক তাদের ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিতের দাবিতে আবারও বিক্ষোভের জন্য জড়ো হতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে বিক্ষোভ চলাকালীন এক কৃষকের মৃত্যু হলে বিক্ষোভ স্থগিত করা হয়েছিল।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কৃষকদের আন্দোলন ঠেকাতে দিল্লীর সীমানায় ব্যাপক ব্যারিকেড এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতে সাধারণ নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও কৃষকদের বিক্ষোভ আবার শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের ভোটার তালিকার একটি বড় অংশ কৃষক। তাই নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের বিরোধিতা করতে চাইবে না। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে যখন কৃষকদের বিক্ষোভ প্রথম শুরু হয় তখন সরকার পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের কৃষকদের দিল্লীতে মিছিল করা থেকে বিরত রাখতে ইউনিয়নগুলোর সাথে আলোচনা করেছিল।

কর্তৃপক্ষ কৃষকদের সব দাবি পূরণ করতে না পারায় তিনবার সরকারের সঙ্গে আলোচনায়ও কোনো সমাধান হয় নাই। নিশ্চিত মূল্য ছাড়াও, কৃষকরা বয়স্কদের জন্য পেনশন দাবি করেছে এবং সরকারকে তাদের ঋণ মওকুফ করার দাবি জানিয়েছে।

বিক্ষোভকারীরা বলেছেন, সরকার গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের অধীনে কর্মদিবসের সংখ্যা ১০০ থেকে দ্বিগুণ করে ২০০ দিন যেন করে। কৃষকরা চায় ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে সরে যাক এবং সমস্ত মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করুক।

বুধবার ৬ মার্চ কৃষক ইউনিয়নের দেয়া দুটি প্রস্তাব অনুসারে, সারাদেশের কৃষকরা মেট্রো এবং বাসসহ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে দিল্লিতে একত্রিত হবে। কৃষকরা আগামী ১০ মার্চ চার ঘন্টার জন্য রেল রোকো কর্মসূচি যার অধীনে ট্রেনগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, ২০২০ সালের কৃষকদের বিক্ষোভে তারা দাবি করেছিলেন সরকার যেন তাদের তিনটি প্রস্তাবের আওতায় খামার আইন বাতিল করে যা খামারের পণ্যের বিক্রয়, মূল্য নির্ধারণ এবং সংরক্ষণের নিয়মগুলো শিথিল করবে।

খামার ইউনিয়নগুলো বলেছিল, প্রস্তাবিত নিয়মগুলো বড় সংস্থার বাণিজ্যের জন্য বাজার খুলে দেয়ায় কৃষকদের অসুবিধায় ফেলতে পারে। কয়েক মাস বিক্ষোভের পর, ফেডারেল সরকার ২০২১ সালের নভেম্বরে প্রস্তাবিত নিয়মগুলোর বাস্তবায়ন প্রত্যাহার করেছিল।

ফেব্রুয়ারি মাসে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে, পাঞ্জাব সীমান্তে ২২ বছর বয়সী এক কৃষক মারা যান। পাঞ্জাবের রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মাথায় গুলি লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অভিযোগে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে তার পরিবার তার লাশ দাহ করতে অস্বীকার করেছিল।

কৃষক ইউনিয়নগুলো সেই কৃষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেব্রুয়ারি মাসে তাদের বিক্ষোভ স্থগিত করেছিল। গত রোববার তার শেষ ক্রিয়ার সময়ই বিক্ষোভকারীরা দিল্লীতে তাদের পদযাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে।

Tags: দিল্লিভারত
Previous Post

দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী

Next Post

ট্রাকের ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের ৩ বন্ধু নিহত

Next Post
রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও কিছু মানুষ রাতের অন্ধকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের ৩ বন্ধু নিহত

নরেন্দ্র মোদি ও শিক্ষার্থীরা মেট্রোতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর তলদেশে নির্মিত মেট্রোরেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT