সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকাজুড়ে জলাবদ্ধতা এবং ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে ফসলহানীর কারনে গো-খাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে। দ্বিগুন দামে খড় ও অন্যান্য গো-খাদ্য কিনতে হচ্ছে খামারীদের। বাজারে মাংসের দাম কমে যাওয়ায় গরুর দামও কমে গেছে। অধিকাংশ খামারী লোকশানের মুখে গবাদী পশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।








