চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় প্রকাশ্যে কৃষককে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, কুষ্টিয়া, জনপদ
A A
কুষ্টিয়া জেলার মানচিত্র ও অবস্থান চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া ম্যাপ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৫২) নামে এক কৃষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লালন মণ্ডল (৪৬) নামে আরও একজন আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত রেফাজুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল স্থানীয় এক দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম মারা যান এবং লালন মণ্ডল গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় প্রথমে ভেড়ামারা হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, রায়টা ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে রেফাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন লালন মণ্ডল। তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের শনাক্তে অভিযান চলছে।

Tags: কুষ্টিয়া
Previous Post

মামদানির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প

Next Post

নাইজেরিয়ায় স্কুলে হামলা, ২১৫ ছাত্র-শিক্ষক অপহৃত

Next Post
নাইজেরিয়ার স্কুলে অপহৃত ছাত্র-শিক্ষকদের জন্য প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় স্কুলে হামলা, ২১৫ ছাত্র-শিক্ষক অপহৃত

বাংলাদেশের ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব তিমুরের জালে পাঁচ গোল দিয়ে অভিযান শুরু বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT