চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইনসাফ’ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া মত সিনেমা

ইনসাফ এর সংবাদ সম্মেলনে ফারিণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 অপরাহ্ন 04, জুন 2025
in বিনোদন
A A
ইনসাফ সিনেমার প্রচার অনুষ্ঠানে অভিনেত্রী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“কাজের মাধ্যমে সবসময় নিজেকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভাবি কীভাবে নিজের ব্যাপ্তী আরও বাড়ানো যায়। আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা।”

কথাগুলো তাসনিয়া ফারিণের। তিনি আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ইনসাফ ছবিতে অভিনয় করেছেন। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ ছবিতে ফারিণের বিপরীতে আছেন শরিফুল রাজ। সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত থেকে তাসনিয়া ফারিণ বলেন, আমার ধ্যান জ্ঞান থাকে ভালো কাজ করার। ইনসাফ তেমনই একটি সিনেমা। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইনসাফ দেখলে দর্শক বুঝবেন।

এর আগে কলকাতায় ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশে ‘ফাতিমা’য় অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এবার পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা ‘ইনসাফ’ করলেন। ফারিণ বলেন, ইচ্ছে আছে এবার অনেক সিনেমা করবো, ইনসাফ করে থেমে যাবো না।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ইনসাফ ভালো লাগলে একজনকে বলবেন, খারাপ লাগলে ১০জনকে বলবেন।

ইনসাফের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শরিফুল রাজ। তিনি বলেন, ভালো সিনেমা করতে চাই। ইনসাফের সেই চেষ্টার কমতি ছিল না। আমি কেমন করেছি সেটা দর্শক বলবে। দর্শকদের মতামতের অপেক্ষায় রইলাম। তবে ফারিণের সঙ্গে কাজ করে আমি ইমপ্রেসড।

ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷ আসন্ন ঈদে এই সিনেমাটি ২০ থেকে ২৫ টি সিনেমা হলে মুক্তির পেতে পারে৷

Tags: ইনসাফফাতিমাফারিণমোশাররফ করিমরাজলিড বিনোদনসিনেমা
Previous Post

হামজা-সোহেলের গোল, তিন অভিষেকে ভুটানকে হারাল বাংলাদেশ

Next Post

ইশরাকের বিষয়ে ইসি তার দায়িত্ব সম্পন্ন করেছে: ইসি সানাউল্লাহ

Next Post
ইশরাকের বিষয়ে ইসি তার দায়িত্ব সম্পন্ন করেছে, নির্বাচন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাকের বিষয়ে ইসি তার দায়িত্ব সম্পন্ন করেছে: ইসি সানাউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটার শান্ত মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও একবছর বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT