চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 17, এপ্রিল 2025
in বিনোদন
A A
ফারিণ একটি মোটরসাইকেলে বসে, হেলমেট পরা, শহরের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাতিমা’ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো-তে মুক্তি পাচ্ছে—এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ধ্রুব হাসান।

এই আবেগঘন ও চিন্তাশীল চলচ্চিত্রটি গত বছর ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়, যেখানে ফারিণ তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে। নারীর অতীত ও বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার জটিল মিশ্রণে নির্মিত ‘ফাতিমা’ একটি হৃদয়ছোঁয়া ও ব্যক্তিগত গল্প ফুটিয়ে তুলেন নির্মাতা।

প্রথমে ছবিটির নাম ছিল ‘দাহকাল’। এই নামেই চিত্রায়ন শুরু হয়েছিল, পরে এর নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ রাখা হয়। ফারিণের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পন্থা কানাই এবং মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

ছবিটির নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লেগেছে আট বছর। এ প্রসঙ্গে ফারিণ বলেন,“প্রায় আট বছর পর যখন পরিচালক জানালেন যে তিনি ছবিটি শেষ করতে যাচ্ছেন, তখন আমি বিস্মিত হয়েছিলাম। কিন্তু ‘ফাতিমা’ সম্পূর্ণ হওয়া, মুক্তি পাওয়া এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া—এটা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এখন এটি ওটিটিতে মুক্তি পাচ্ছে, এটাও আমার জন্য বড় খুশির খবর।”

ছবিটি এরআগে ২০ ফেব্রুয়ারি ওটিটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, অনির্দিষ্ট কারণে তা স্থগিত করা হয়েছিল। এবার সব দর্শক চাইলেই ‘ফাতিমা’ দেখতে পারবেন ঘরে বসেই।

Tags: ইয়াশ রোহানওটিটিতারিক আনাম খানতাসনিয়া ফারিণফাতিমাফারিণবঙ্গলিড বিনোদন
Previous Post

দূরের গ্রহে মিলেছে প্রাণের সবচেয়ে শক্তিশালী প্রমাণ

Next Post

সোলসের ৫০ বছরের সুরযাত্রা, চট্টগ্রামে আনপ্লাগড কনসার্ট

Next Post
চট্টগ্রামে সোলসের ৫০ বছরের সুরযাত্রা কনসার্টের ছবি, হাজার হাজার দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোলসের ৫০ বছরের সুরযাত্রা, চট্টগ্রামে আনপ্লাগড কনসার্ট

মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক স্বীকৃত মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছিল: ফারুক ই আজম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT