চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা ছেড়ে কেন নাটকে নিয়মিত হলেন ফারিন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 03, অক্টোবর 2023
in বিনোদন
A A
তিন তরুণী বিভিন্ন পোষাক পরা ছবি, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুমধাম আয়োজনে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে কয়েক বছর আগে বড়পর্দায় অভিষেক হয়েছিল ফারিন খানের। জাজের ‘ধ্যাততেরিকি’ ছবির নায়িকা ছিলেন তিনি, তখন দশম শ্রেণীতে পড়তেন ফারিন!

ছবি মুক্তির পর তিনি বুঝতে পারলেন নিজের অভিনয়ে দুর্বলতা আছে। এরপর বিরতি নেন। অনুধাবন করেন পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে হলে তাকে অভিনয় শিখতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। এ কারণে সিনেমা ছেড়ে নাটকে অভিনয় শুরু করেছেন ফারিন খান। গত দেড়মাস যাবত তিনি নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন। ইতোমধ্যে সাতটি নাটক করেছেন!

চ্যানেল আই অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে ফারিন বলেন, গতবছর ‘প্ল্যানার’ নামে একটি সিনেমার শুটিং করেছি। এ বছর চরকিতে আমার একটি কাজ মুক্তি পেয়েছে। আসলে নাটকে ভিন্ন ভিন্ন গল্প পাচ্ছি, নতুন নতুন চরিত্র করতে পারছি। এতে করে অভিনয়টা ঠিকভাবে শিখতে পারছি। সামনে যদি আবার সুযোগ আসে তবে সিনেমা হয়তো করবো। দুদিন আগেও একটি সিনেমার অফার পেয়েছি। কিন্তু আমি মনে করি এখন সিনেমার জন্য উপযুক্ত নই।

অভিনয় শিল্পীদের ‘আল্টিমেট গোল’ থাকে বড়পর্দায় প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু উল্টো পথে কেন হাঁটলেন ফারিন? উত্তরে তিনি যেমনটা বললেন, নাটকে কাজ করে দেখলাম সিনেমার চেয়ে এখানে চ্যালেঞ্জ বেশি। কারণ এই মাধ্যমে প্রচুর আর্টিস্ট কাজ করেন। সবার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। তবে ভালো লাগছে বেশি কারণ আমি শিখতে পারছি এবং মনে হচ্ছে যে এই মাধ্যমে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। তবে পথ চলতে কিছুটা সময় লাগবে।

কাজল আরেফিন অমির ‘ফিমেল ৩’, মাবরুর রশিদ বান্নাহর ‘প্রাণ দিতে চাই’, মোহন আহমেদের ‘প্রেম মহব্বত’সহ সাতটি নাটক করেছেন ফারিন। তিনি জানান, সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুব, আরশ খানদের পেয়েছেন। প্রত্যেক নির্মাতা ও সহশিল্পীরা অভিনয় করতে সহযোগিতা ও সাহস যুগিয়েছেন।

নাটকে অভিনয়ের শুরুতে ফারিন সবচেয়ে সাড়া পেয়েছেন ‘ফিমেল ৩’-এ। বললেন, ফিমেলের প্রতি পর্ব আমার বাসার সদস্যরাও পছন্দ করেন। যখন আমার কাছে কাজটির কল আসে আমি রাজি হয়ে যাই। কোনো সংলাপ ছাড়া জাস্ট একবার হেঁটে গেলাম এবং কয়েকবার আমার ফটো দেখালো এতে করে এক রাতে পেইজে ৫০ হাজার ফলোয়ার্স বেড়েছে! এটা কীভাবে সম্ভব হয়েছে, এজন্য আমি প্রস্তুত ছিলাম না। নাটকে নিয়মিত করার জন্য এই কাজটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমার মনে হয়েছে বসে না থেকে আমার আসলে নিয়মিত কাজ করা উচিত মানুষের সাধুবাদ নেয়া উচিত।

ফারিন বলেন, নাটকে শুরু করেছি এখানে মনোযোগ দিয়ে কাজ করে যেতে চাই। ভালো গল্প এবং চরিত্র দিয়ে প্রতিনিয়ত নিজেকে হাজির করে যাবো। আশা করবো, আগামীতেও নির্মাতা সহশিল্পী সবার সাপোর্ট পাবো। তাহলে দর্শকদের কাছে ভালো কাজ উপহার দিতে পারবো।

Tags: অভিনয়অমিনাটকফিমেললিড বিনোদনসিনেমা
Previous Post

পৃথিবীর দিকে ধেয়ে আসছে উড়োজাহাজ আকারের গ্রহাণু!

Next Post

আসছে ‘লাহোর ১৯৪৭’, আমিরের প্রযোজনায় নায়ক সানি

Next Post
সানি, আমির ও অন্য অভিনেতা নতুন সিনেমার প্রচারণায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ‘লাহোর ১৯৪৭’, আমিরের প্রযোজনায় নায়ক সানি

শিল্প ও অর্থনীতির আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বুটেক্সের অবদান আছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT