চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন জমলো ফারিণ-প্রীতমের রসায়ন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
ফারিণ ও প্রীতম হাসিমুখে মাঠে হাঁটছেন, প্রকৃতি পরিবেশে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।

‘কাছের মানুষ দূরে থুইয়া’-কে নির্মাতা বলছেন একটি স্পর্শের গল্প। জীবনের প্রয়োজনে দূরে যাওয়া আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’ এ পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার কষ্টের গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায় তার গল্প। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি আলিঙ্গনের গল্প।

চরকি জানাচ্ছে, মুক্তির দুইদিনেই সামাজিক মাধ্যমগুলোতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে। এ ব্যাপারে পরিচালক শিহাব শাহীন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু উপহার দেয়ার। সিনেমাটা নির্মাণ করতে গিয়ে এটাই মাথায় ছিল। দর্শকদের যে কাজ ভালো লাগছে এটা জেনে খুব আনন্দ লাগছে। ভালোবাসার গল্পে লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি।

ফিল্মে প্রথমবার প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ জুটির রসায়ন নিয়েও দর্শক কথা বলছেন। জানাচ্ছেন নিজেদের ভালোলাগার অনুভূতি! ২ ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় এই দুজন ছাড়াও অভিনয় করেছেন রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে।

প্রেমিক যুগল বনাঞ্চলে বসে প্রেমের গল্প শোনাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ তাসনিয়া ফারিণ অভিনয়ে এখন নিয়মিত মুখ। ‘কাছের মানুষ দূরে থুইয়া’-সিনেমার গল্প যেনো তার জীবনের সাথে একদম মিলে যায়। দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে। কাজটি করতে গিয়ে বেশ ইমোশনালও হয়েছেন ফারিণ। তিনি বলেন, এটি আমার খুব ভালোবাসার একটা কাজ। শিহাব ভাইয়ের সাথে কাজ করাটা সব সময় ব্লেসিং-এর। সেই সাথে পুরো টিম জোস ছিল। প্রীতমের সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো। দর্শক এখন সিনেমাটা দেখে পছন্দ করলে তবেই আমাদের সার্থকতা।

প্রীতম হাসান গায়ক থেকে নায়ক হয়েছেন এই সিনেমায়। অভিনয় নিয়ে তার পরিকল্পনা কি বা অভিনয়ে নিয়মিত হবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিনয়ে নিয়মিত হবো কি না এটা ভাবার চেয়ে ভালো কাজ করার ভাবনা বেশি। অভিনয় তো খুব কম করা হয়। কম কাজই বেশি সময় নিয়ে করতে চাই। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আমার জন্য অন্যরকম ভালোবাসার কাজ। সিনেমাটা দেখে দর্শক আমাকে পছন্দ করছে, আমাদের কাজটা দেখছে এটাই প্রাপ্তি।

বিভিন্ন যাত্রী ট্রেনে বসে বা ফোনে ব্যস্ত, ক্যামেরা কর্মীরা ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন জাহান সুলতানা। সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ। এডিটিং ও কালার গ্রেডিং করেছেন লিওন রোজারিও। মিউজিক করেছেন খৈয়াম সানু সন্ধি ও ইমন চৌধুরী। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ ও ব্যকগ্রাউন্ড স্কোরে খৈয়াম সানু সন্ধি।

Tags: অটোবায়োগ্রাফিকাছের মানুষ দূরে থুইয়াচরকিতাসনিয়া ফারিণতিশাপ্রীতম হাসানমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশিহাব শাহীন
Previous Post

অপতথ্য-ভুলতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক

Next Post

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

Next Post
একজন নারী মোবাইল ফোনে হ্যাকার আক্রমণের সতর্কতা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT