চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে গানে ফারিণের কড়া বার্তা, ইমরানের মিনতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
ফারিণের শক্তিশালী উপস্থিতি ও মেকআপের সঙ্গে গানে গানে বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গান ‘মন গলবে না’ প্রকাশের মধ্য দিয়ে আবারও আলোচনায় তাসনিয়া ফারিণ। এর আগে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি, এবার প্রযোজক হিসেবেও যুক্ত হলেন নিজের সংগীতযাত্রায়। ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে ফারিণের প্রযোজিত প্রথম গানটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে।

গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল, আর সুর–সংগীত করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন ফারিণ ও ইমরান দুজনই। ভিডিওতেও হাজির হয়েছেন তারা; নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ।

এর আগে গানটি মুক্তির খবরে আলোচনায় ছিলেন ফারিণ। “আমার মন ইস্পাতের তৈরি, তাই তোমার জন্য গলবে না”— এমন বার্তা দিয়ে গানটির প্রচারণা শুরু করেছিলেন তিনি।

এবার প্রকাশিত মূল গানে দেখা গেল ভিন্ন এক আবহ। মিউজিক ভিডিওতে নতুন লুকে দর্শকের নজর কাড়লেন ফারিণ। বিশেষ করে গানের কথাগুলোই যেন ভিডিওতে বাড়তি আবেগ যুক্ত করেছে।

গানের শুরুতেই ফারিণ গেয়েছেন—“যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না/ তপ্ত কোনো ভরদুপুরে চাঁদ কখনো জ্বলবে না।/ তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না।“

প্রেমিকের প্রতি অভিমান, দৃঢ়তা আর দূরত্ব তৈরির এই প্রকাশই গানটির মূল শক্তি। তবে গল্পে মোড় আসে কিছুক্ষণ পর— অভিমানে জমে থাকা ফারিণকে বুঝাতে হাজির হন ইমরান! পাল্টা উত্তরে ইমরান গেয়ে ওঠেন-“আমি তোমার প্রেমে মশগুল, বলছি না মিথ্যে এক চুল, প্রাণ প্রিয়তমা তুমি করো ক্ষমা—হবে না কখনো এ ভুল।”

একতরফা অভিমান আর ভালোবাসার টানাপোড়েন—এই আবেগময় সংলাপ-ধর্মী গীতিকবিতাই গানটিকে বিশেষ করেছে। ফারিণের গাওয়া ‘মন গলবে না’ এখন ইউটিউবে মুক্তি পেয়েছে এবং গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

Tags: ইমরানগানতাসনিয়া ফারিণফারিণলিড বিনোদন
Previous Post

ব্রাজিল-আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ

Next Post

নারী-পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য কমাতে উদ্যোগের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা

Next Post
বাংলাদেশি যুবক বক্তৃতা দিচ্ছেন, পেছনে সাদা দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী-পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য কমাতে উদ্যোগের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT