চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাব্যকুহুকের পরিবেশনায় ‘কাব্য-সুরে বর্ষা বিদায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in শিল্প সাহিত্য
A A
নাট্যশিল্পীরা কাব্যকুহুকের পরিবেশনায় বর্ষা বিদায়ের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো আবৃত্তি সংগঠন কাব্যকুহুক ও পারফরমার্স ক্লাব- এর যৌথ আয়োজনে আবৃত্তি প্রযোজনা ‘কাব্য-সুরে বর্ষা বিদায়।’

বর্ষার বিদায়ক্ষণকে কেন্দ্র করে কবিতা ও সুরের মনোমুগ্ধকর এই আয়োজনে দর্শক-শ্রোতারা উপভোগ করেন ভিন্নধর্মী পরিবেশনা। অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কবিতা পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য, বেদনা ও আবেগের ছবি ফুটে ওঠে। পরবর্তী ধাপে আবৃত্তি শিল্পী ফারহানা তৃনার একক আবৃত্তি, সংগীত ও সমবেত পরিবেশনা মিলিয়ে দর্শকরা উপভোগ করেন বর্ষার নানা রূপ—ঝরঝরে বৃষ্টি, কদমফুলের সৌরভ, গ্রামীণ জীবনের দৃশ্যপট, বিদায়ের ব্যথা ও নতুন ঋতুর আগমনী সুর।

কাব্যকুহুকের পরিবেশনায় বর্ষা বিদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দেন আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। আবৃত্তির পাশাপাশি আবহ সংগীতে ছিলেন আনিকা। কাব্যকুহুকের নবীন ও শিশুশিল্পীদের অংশগ্রহণ এই আয়োজনকে দেয় এক অনন্য মাত্রা।

কাব্যকুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, ‘বর্ষা বিদায় মানেই শুধু ঋতুর পরিবর্তন নয়; এর ভেতরে থাকে মানুষের হৃদয়ের গভীর আবেগ ও স্মৃতির মেলবন্ধন। আমরা চেষ্টা করেছি আবৃত্তি ও সুরের ভেতর দিয়ে সেই আবেগ দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। এ আয়োজন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাসই আমাদের অনুপ্রেরণা।’

Previous Post

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

Next Post

পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক জনসম্পৃক্ততা: ডিএমপি কমিশনার

Next Post
পুলিশের জনসম্পৃক্ততা ও সাফল্য দেখছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক জনসম্পৃক্ততা: ডিএমপি কমিশনার

টাঙ্গাইলের মানচিত্র ও দুর্ঘটনা সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT