চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাইয়ারা’ কি জেনজেডের ‘তেরে নাম’?

‘সাইয়ারা’তেই যদি কান্না আসে, ‘তেরে নাম’ দেখলে আইসিইউ লাগবে: জেনজেডকে মিলেনিয়ালদের কটাক্ষ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 25, জুলাই 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন, প্রেমের গল্পের ছবি, প্রেমিক-প্রেমিকা মুখোমুখি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আহান পাণ্ডে ও আনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ হয়ে উঠেছে জেনারেশন জেড-এর এক অনবদ্য আবেগের অভিজ্ঞতা। ভালোবাসা, বিচ্ছেদ ও হৃদয়ভাঙা অনুভূতির তীব্র চিত্রায়ন এ ছবিকে করে তুলেছে সময়ের অন্যতম আলোচিত রোমান্টিক ড্রামা।

পরিচালক মোহিত সুরির জগতে এই মুহূর্তে যেন সবাই ডুবে আছে—হলগুলোর ভেতর শার্ট খুলে নাচ, উল্লাসে চিৎকার, এমনকি স্যালাইন নিয়ে সিনেমা দেখা—এসব অদ্ভুত সব দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই উন্মাদনার মধ্যেই মিলেনিয়াল প্রজন্মও চুপ করে নেই। তারা ফিরে যাচ্ছে তাদের নিজের সময়ের আবেগময় ক্লাসিকের দিকে—তুলনা টানছে ‘তেরে নাম’ (২০০৩) এবং ‘সদমা’ (১৯৮৩)–এর সঙ্গে।

‘তেরে নাম’, সলমান খানের সেই ট্র্যাজিক লাভ স্টোরি, আজও মানুষের মনে রয়ে গেছে এক অবসন্ন দাগ হয়ে। সাতিশ কৌশিক পরিচালিত এই সিনেমায় প্রেম, বিচ্ছেদ আর বেদনাকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যা অনেকের জীবনেই আবেগের এক বিপর্যয় তৈরি করেছিল। রাধে চরিত্রে সলমান খানের পাগলামির অভিনয়, হিমেশ রেশমিয়ার অমর গান এবং অনাকাঙ্ক্ষিত সেই ট্র্যাজিক ক্লাইম্যাক্স—সব মিলিয়ে ‘তেরে নাম’ যেন ছিল প্রেমে মোড়ানো এক দীর্ঘশ্বাস।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি মন্টাজ শেয়ার করে ‘সাইয়ারা’-তে বুঁদ জেনজেডের উদ্দেশে কটাক্ষ করে লিখেছেন, ‘তেরে নাম’ আবার রিলিজ হলে আজকের জেনারেশনকে সামলাতে থিয়েটারের বাইরে অ্যাম্বুলেন্স রাখতে হবে!

আরও নানা প্রতিক্রিয়ায় উঠে এসেছে মন্তব্য ‘তেরে নাম’-এর ক্রেজের সাথে ‘সাইয়ারা’র তুলনা। একজন লিখেছেন, “এই বাচ্চা বাচ্চা সিনেমা বানানো বন্ধ করো, ‘তেরে নাম’ আবার রিলিজ করো। তখন দেখো পাগলামি কাকে বলে।”

অন্য আরেকজন ‘সাইয়ারা’ প্রেমী দর্শককে উদ্দেশ্য করে লিখেছেন, “আজকের ছেলেমেয়েদের হৃদয় খুব দুর্বল।” নিজেদের সময়ের সেরা সিনেমা ‘তেরে নাম’-এর গুরুত্ব বোঝাতে অন্য আরেক দর্শক লিখেছেন,“তেরেনাম মুক্তি দিলেই আধা ঘণ্টার মধ্যে অর্ধেক দর্শক ট্রমায় পড়ে যাবে।”

শুধু ‘তেরে নাম’ নয়, এরই সঙ্গে অনেকে মনে করছেন আরেক ক্লাসিক ‘সদমা’–এর নাম। কারণ সেই ছবিটিও একই আবেগ তৈরি করেছিল। কমল হাসান ও শ্রীদেবীর অভিনয়ে নির্মিত এই সিনেমায় ছিল নিঃশব্দে ভেতরটা ছিঁড়ে দেওয়া এক করুণ গল্প! শ্রীদেবীর চরিত্র নেহালতা এক দুর্ঘটনার পর শিশুসুলভ মনোভাব নিয়ে ফিরে আসে। কমল হাসানের চরিত্র সোমু তাকে ভালোবাসে, যত্ন করে। কিন্তু যখন সে তার স্মৃতি ফিরে পায়, তখন সোমুকে আর চিনতে পারে না। সিনেমার শেষ দৃশ্যে ট্রেন প্ল্যাটফর্মের সেই কান্নাভেজা বিদায় আজও বহু দর্শকের মন থেকে মোছা যায়নি।

‘সাইয়ারা’ এখন যেন সেই একই হৃদয়ভাঙা অনুভব ফিরিয়ে আনছে নতুন প্রজন্মের কাছে। ভালোবাসুন বা না-ই বাসুন, মোহিত সুরির ‘সাইয়ারা’কে উপেক্ষা করা যাচ্ছে না কিছুতেই। প্রেম, যন্ত্রণা আর অনুভূতির এমন বিস্ফোরণে কেউ কেউ বলছেন—এ যেন আজকের প্রজন্মের ‘তেরেনাম’! –নিউজ এইটিন

Tags: তেরে নামবলিউডরাঁধেসাইয়ারাসালমানহিন্দি সিনেমা
Previous Post

একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারিত

Next Post

মাইলস্টোন ট্র্যাজেডি: লন্ডনে কূটনৈতিক মিশনসমূহের শোক প্রকাশ

Next Post
লন্ডনে বাংলাদেশের কূটনৈতিক মিশনে শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডি: লন্ডনে কূটনৈতিক মিশনসমূহের শোক প্রকাশ

বাংলাদেশ-ভারত সীমান্তে মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ী সোহাগ হত্যায় সব আসামিকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT