চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের স্বাভাবিক মৃত্যু হয়নি, দাবি আসামের মুখ্যমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 04, নভেম্বর 2025
in বিনোদন
A A
জুবিনের হাসিমুখের ছবি, মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাভাবিক মৃত্যু হয়নি জুবিন গার্গের’, এবার এমনই এক বিস্ফোরক দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বহু দিন ধরেই সিঙ্গাপুরে গায়কের মৃত্যু নিয়ে জলঘোলা চলছে। সিঙ্গাপুর পুলিশ অবশ্য জানিয়েছে, এই মৃত্যুতে কোন অস্বাভাবিকতা নেই। এর মধ্যেই আসামের মুখ্যমন্ত্রীর দাবিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি জুবিনের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে মনে করেন না। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, জুবিনের মৃত্যুর চার্জশিট আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। তিনি এই সময়সীমা ধার্য করেছেন। তবে ঠিক কোন কোন বিষয়ের জন্য জুবিনের মৃত্যুকে তিনি ‘হত্যাকাণ্ড’ হিসাবে মনে করছেন, তা প্রকাশ্যে আনেননি হিমন্ত বিশ্ব শর্মা।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিনের। সিঙ্গাপুরেই প্রথম ময়নাতদন্ত হয় তার দেহের। এরপরে গুয়াহাটিতে মরদেহ নিয়ে আসার পরে আরও একবার ময়নাতদন্ত হয় গায়কের দেহের। সিঙ্গাপুর পুলিশের দাবি, গায়কের মৃত্যুতে কোন অস্বাভাবিকতা নেই। কিন্তু অনুরাগীরা এই দাবি মানতে নারাজ। এবার মুখ্যমন্ত্রীর দাবির পরে তারা আবারো পথে নেমেছেন।

সোমবার হিমন্ত বলেছেন, “আমি নিশ্চিত, জুবিন গার্গের মৃত্যু স্রেফ একটা দুর্ঘটনা নয়। বরং সিঙ্গাপুরে ওকে হত্যা করা হয়েছে।” জুবিনের মৃত্যুর তদন্তের কারণে গঠন হয়েছিল এসআইটি। তারা তৎপর হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিমন্তের এই মন্তব্যের পরে এক ভক্ত সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের জুবিনদাকে হত্যা করা হয়ে থাকলে, অপরাধীদের ফাঁসি দিতেই হবে। রাজ্য সরকারকে বলব, অপরাধীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। কেউ যেন পালিয়ে না বাঁচে।” হিমন্তের মন্তব্যের পরে আবার গুয়াহাটির রাস্তায় মানুষ আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি, অবিলম্বে বিচার চাই।

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, “যেহেতু ঘটনাটি বিদেশের মাটিতে ঘটেছে, তাই চার্জশিট তৈরির আগে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে ছাড়পত্রের প্রয়োজন হয়। আমি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করেছি বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”

Tags: আসামের মুখ্যমন্ত্রীজুবিন গার্গমৃত্যুহিমন্ত বিশ্ব শর্মা
Previous Post

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Next Post

‘রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধন সন্তোষজনক নয়’

Next Post
Bangladeshi man in glasses speaking during interview or discussion. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধন সন্তোষজনক নয়’

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিপাটি পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'যারা মনোনয়ন পাননি, দল তাদের যথাযথ দায়িত্ব-সম্মান দেবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT