চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের উইলিয়ানকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার সমর্থক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 12, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল তারকা উইলিয়ানকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময় ব্রাজিল ও চেলসির হয়ে আলো ছড়ানো উইলিয়ান এখন খেলছেন জন্মভূমির ক্লাব করিন্থিয়ান্সে। ছোটবেলার ক্লাবে ফিরে সেরাটা অবশ্য দিতে ব্যর্থ হয়েছেন। যার জেরে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দিয়েছেন এক সমর্থক। তদন্তের পর যাকে গ্রেপ্তার করেছে সাও পাওলো পুলিশ।

ভিডিও বার্তায় উইলিয়ানকে খুনের হুমকি দিয়েছিলেন করিন্থিয়ান্সের ওই সমর্থক। বলেছিলেন, ‘হয় ভালোবাসার জন্য খেল, না হলে প্রাণের ভয়ে খেল।’ বার্তার সাথে ছুরি ও বুলেটের ছবিও পাঠান সেই সমর্থক। হুমকি পেয়ে সাও পাওলোর পুলিশের কাছে অভিযোগ জানান তারকা উইঙ্গার।

চেলসির সাবেক তারকার মতে শুধু তিনিই নন, স্ত্রী ও দুই যমজ কন্যাও হুমকির মধ্যে আছেন। অভিযোগ পেয়ে দেরি করেনি পুলিশ। বারা ফান্দার বিশেষ ফোর্স তদন্তে নামে। খুব দ্রুতই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, ২১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কমিশনার সিজার সাদ বলেছেন, ‘অনুশীলনে বা স্টেডিয়ামে খেলোয়াড়ের কাছ থেকে ভালো পারফরম্যান্স দাবি করাটা স্বাভাবিক। কিন্তু হুমকি দেয়া মেনে নিতে পারে না পুলিশ। খেলোয়াড়ের মেয়েদের স্কুলে যাওয়ার হুমকি কিংবা বাসার ঠিকানা উল্লেখ করে হুমকি দেয়া মেনে নেয়া যায় না। এটা অপরাধ।’

ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো লিগের চলতি মৌসুমে এপর্যন্ত শীর্ষেই আছে করিন্থিয়ান্স। শেষ পাঁচ ম্যাচে দুই ড্র ও এক হারে সমর্থকেরা সন্তুষ্ট নন। উইলিয়ানের মতো হুমকি পেয়েছেন অন্য ফুটবলাররাও। আর কারা হুমকি পেয়েছেন সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

Tags: উইলিয়ানকরিন্থিয়ানসচেলসিব্রাজিললিড স্পোর্টসসাও পাওলো
Previous Post

পদ্মা সেতু নিয়ে গান গাইলেন আঁখি, কোনাল, সাব্বির, কিশোররা

Next Post

‘মহিলা ও শিশুদের উন্নয়ন শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’

Next Post
শেখ হাসিনা সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

'মহিলা ও শিশুদের উন্নয়ন শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার'

বোনকে বাঁচাতে ভাই মার খাচ্ছেন, পুলিশ উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনকে বাঁচাতে মার খেলেন ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT