চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক দর্শকদের মন জয় করতে প্রস্তুত তাহসান

প্রথম সিজনে ব্যাপক সাড়া, আবার শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 04, নভেম্বর 2025
in বিনোদন
A A
তাহসান একটি অনুষ্ঠানে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে সিজন ২ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনা করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বঙ্গ। তারা জানান, শিগগির এর সিজন ২ আসছে। এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।

অনুষ্ঠান আয়োজকরা জানান, এবারের সিজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এনটিভি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

নতুন সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন,‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। সিজন ২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারাদেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সাথে হাসতে এবং একসাথে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বঙ্গোর সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, বঙ্গর প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ আবার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা সব সময় এমন অনুষ্ঠান বানাতে চেয়েছি যা একটি পরিবারকে একত্রিত করে। আমাদের লক্ষ্য শুধু সবাইকে টিভি পর্দার সামনে বসানো নয়, বরং পরিবারের সবাই যেন একে অপরের পাশে বসে একসাথে হাসতে পারে এবং মুহূর্তগুলো উপভোগ করতে পারে।

সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে সিজন-১ ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে। সিজন ১-এর সবগুলো পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে। দর্শকরা চাইলেই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো আবারও উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন কেন শো-টি এত সাড়া ফেলেছিল। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ একবার দর্শকদের মন জয় করেছে — এবং এটি আবারও মন জয় করতে প্রস্তুত। এই লড়াই চলবে।

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো-টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। অনুষ্ঠানে ছিল দারুণ প্রতিযোগিতা, অনেক আবেগের মুহূর্ত আর পরিবারের সবার মাঝে মজার সব খুনসুটি। শো-তে ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

Tags: উপস্থাপকতাহসান খানফ্যামিলিফ্যামিলি ফিউড বাংলাদেশ’বঙ্গ
Previous Post

অভিনেত্রীর কড়া সমালোচনার মুখে সাউথ আফ্রিকান সাবেকরা

Next Post

রুবেল ফেসবুকে কিসের ইঙ্গিতে এমন লিখলেন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার রুবেল হাস্যোজ্জ্বলভাবে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল ফেসবুকে কিসের ইঙ্গিতে এমন লিখলেন

নাইজেরিয়ায় সিসিসিএফ-এর ১১ দিনের মেডিকেল মিশনে অংশগ্রহণকারী চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়াতে সিসিসিএফ-এর ১১ দিনের মেডিকেল মিশন পরিচালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT