চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধেরই একটা অংশ: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। এই অভ্যুত্থানে শহীদদের পরিবারের দাবি এখনও পূরণ হয়নি। তাদের শ্রদ্ধা প্রদান এবং তাদের যথাযথ দায়িত্ব নিতে না পারলে, ভবিষ্যতে আর দেশের জন্য কেউ জীবন দেবেন না।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যখন দেশ পরিচালনায় ছিল, তখন মুক্তিযোদ্ধাদের পরিবার দেখভাল করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে, যাদের দায়িত্ব হবে ২৪ এর শহীদদের পরিবারের দেখভাল করা।

তিনি বলেন, জুলাইয়ে গণহত্যা হয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যদি পূরণ হতো, তাহলে ১৭ বছরে দেশে এতো গুম-খুন-অত্যাচার-নির্যাতন হতো না।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, বিগত বছরগুলোয় বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভরসা করুন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদ এবং আহতদের পরিবারের যথাযথ মর্যাদা এবং সুষ্ঠু বিচার করা হবে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tags: জুলাই গণঅভ্যুত্থানতারেক রহমানবিএনপিমতবিনিময় সভা
Previous Post

বিশ্বকাপ: আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল হবে বাংলাদেশের?

Next Post

ইরানে প্রাণহানির পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি

Next Post
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানে প্রাণহানির পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি

মালদ্বীপে নৌকাডুবে এক প্রবাসী নিখোঁজ।ছবি: প্রতিনিধি

মালদ্বীপে নৌকাডুবে এক প্রবাসীসহ নিখোঁজ ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT