চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
1:07 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর অবশেষে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে চোখেমুখে তৃপ্তির ঝিলিক শামারুহ মির্জার । শুধু শামারুহ নন, দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট দেন বিএনপি মহাসচিব। এদিন মির্জা ফখরুলের সঙ্গে ভোট দিয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম, বড় মেয়ে  শামারুহ মির্জা  ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

​ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মির্জা ফখরুলের বড় মেয়ে  শামারুহ মির্জা । তিনি জানান, সবশেষ ২০০১ সালে তিনি ভোট দিয়েছিলেন। এরপর দীর্ঘ ২৫ বছর পর ২০২৬ সালে এসে আবারও নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।

​শামারুহ বলেন, অনেক ভালো লাগছে। আমার বাবা একটি সুন্দর ভোটের জন্য দীর্ঘ ১৭ বছর কষ্ট করেছেন। তিনি একা নন, তার সঙ্গে লাখ লাখ মানুষ জেল-জুলুম সহ্য করেছেন। তাদের সেই ত্যাগের ফলেই আজ দেশে এই সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

​ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলাম। এর আগে ভোট দিতে এসে দেখেছি আমার ভোট আগেই হয়ে গেছে। আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারাটাই বড় আনন্দ।

​একই অনুভূতি প্রকাশ করেন ছোট মেয়ে মির্জা সাফারুও। তিনি বলেন, “১৭ বছর পর এমন পরিবেশ দেখছি। আগে আসতাম আর ফিরে যেতাম, ভোট দিতে পারতাম না। আজ ভোট দিতে পেরে আমি গর্বিত। আল্লাহর কাছে দোয়া করি, বাবার যেন একটি ভালো ফলাফল আসে।”

​দলীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে আসার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাবার কবর জিয়ারত করেন। এরপর পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। ভোটদান শেষে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
Previous Post

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

Next Post

মারা গেছেন অভিনেতা তিনু করিম

Next Post

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ফেনীতে জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT