চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরের পক্ষে বলায় ফখরকে শোকজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে বাবর আজমকে। নতুন নির্বাচক কমিটির সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলের আরেক তারকা ফখর জামান। নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় তাকে শোকজ নোটিশও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফখর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘বাবর আজমকে বাদ দেয়ার বিষয়টি উদ্বেগজনক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফর্মে না থাকলেও বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দেয়নি ভারত। সেসময় তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০।’

‘যদি আমাদের প্রধান ব্যাটসম্যানকে (বাবর) দূরে সরিয়ে দেয়ার কথা বিবেচনা করি, তাহলে এটি পুরো দলকে গভীর নেতিবাচক বার্তা পাঠাতে পারে। নিঃসন্দেহে সে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার। প্যানিক বোতাম এড়ানোর এখনও সময় আছে। আমাদের মূল খেলোয়াড়দের দুর্বল করার পরিবর্তে তাদের সুরক্ষার দিকে মনোনিবেশ করা উচিত।’

পিসিবির দল ঘোষণার মিনিট দশেক আগে এক্স অ্যাকাউন্টে মন্তব্যটি করেন ফখর। পরে দেখা যায়, বাবরের সঙ্গে বাদ দেয়া হয়েছে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে।

আগামী এক সপ্তাহের মধ্যে ফখরকে দেয়া নোটিশের জবাব দিতে বলেছে পিসিবি।

Tags: ইংল্যান্ডপাকিস্তানপিসিবিফখর জামানবাবরলিড স্পোর্টস
Previous Post

জার্মানির জয়ের ম্যাচে চার ‘কিংবদন্তির’ আনুষ্ঠানিক বিদায়

Next Post

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

Next Post
পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

ঢাকার মেট্রোরেল স্টেশন ও ট্রেনের দৃশ্য, আধুনিক পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের ভাড়া কমানো হবে: উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT