চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ লাখ টাকায় সরকারি চাকরি, ভুয়া মেজর ও কর্নেল গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
সেনা সদস্যের ছবি, একজন বসে আছেন, অন্যজন লিখিত কাগজ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা। ছবি: র‍্যাব

ভুয়া সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। 

গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভুয়া মেজর হলেন সোহেল রানা ওরফে মিলন (৩৩), ভুয়া কর্নেল তৈয়ব ওরফে মোস্তাক (৪৬)। তাদের সঙ্গে ধরা পড়া চার সহযোগী হলেন— মো. সজীব মুন্সি (৪৪), শামীম আহমেদ (৪৫), মো. মওলাদ আলী খান (৫২) এবং সোহেল রানা ওরফে জিন্নাহ। এদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ৭ সেট মোবাইল ফোন, দুটি ভুয়া নিয়োগপত্র এবং নগদ ৯৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রটি অসংখ্য তরুণকে ফাঁসিয়েছে। এদের মধ্যে দু’জন নিজেদের সেনাবাহিনীর মেজর ও কর্নেল পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে আসছিল। একই ধরনের অপরাধে এই চক্রের সদস্যরা র‍্যাব-৪ এর হাতে দু’বার গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে আবারও তারা একই কৌশলে প্রতারণা শুরু করে।

র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, ১৪ সেপ্টেম্বর সফিপুর আনসার ব্যাটালিয়ন একাডেমিতে সিপাহি পদে নিয়োগ পরীক্ষায় বাদ পড়েন এক প্রার্থী। এ সময় তার ভাইয়ের কাছে ফোন আসে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে। ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগীর কাছে সেনাবাহিনীর কর্নেল পরিচয় করানো হয়। তারা চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে ১২ লাখ টাকার দাবি করে। ভুক্তভোগী রাজি হয়ে প্রথমে একটি প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ টাকা জমা দেয়। টাকা নেওয়ার পর চক্রটি একটি ভুয়া নিয়োগপত্র হাতে তুলে দেয় এবং বিকাশ ও নগদের মাধ্যমে আরও এক লাখ টাকা হাতিয়ে নেয়।

র‍্যাব জানায়, বাড়িতে এসে ভুক্তভোগী তার ভাইয়ের নিয়োগপত্রটি অন্য একজন প্রকৃত প্রার্থীর নিয়োগপত্রের সঙ্গে মিলিয়ে দেখেন। তখনই গরমিল ধরা পড়ে। সন্দেহ হলে দ্রুত তিনি র‍্যাব-৪ এর কাছে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে র‍্যাব। এরপর ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। এতে প্রতারণা চক্রের মূল হোতাসহ ছয় সদস্য ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা ঢাকা মহানগরীতে অবস্থান করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। ইতোপূর্বে একই ধরনের অপরাধে জড়িত থাকার কারণে র‌্যাব-৪ এর অভিযানে তারা দুইবার গ্রেপ্তার হয়েছিল।

Tags: প্রতারণার‌্যাব-৪
Previous Post

মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: বিএনপি

Next Post

নিউইয়র্কের হামলায় প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ নাহিদের

Next Post
শিল্পী ও সংগীতজ্ঞ শাপলা প্রতীক পাখির ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের হামলায় প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ নাহিদের

বাংলাদেশের প্রথম ভূটান পত্রপত্রিকা জেট মিউজেল শুরু চট্টগ্রামে. Channel i News - চ্যানেল আই নিউজ

পতেঙ্গা থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT