চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করা ‘ভুয়া চিকিৎসক’ আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in অপরাধ
A A
ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশ সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নাক কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (৩০) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা।

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমান জানান, আজ সকালে পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানান তার নামের সাথে মিল এমন বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করছেন। এ নিয়ে সন্দেহ হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে অভিযুক্ত নারীকে দেখান। কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে চেনেন না বলে জানান। পরে আমরা অভিযুক্ত নারীকে প্রশাসনিক ভবনে হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালকের কাছে নিয়ে যান। পরে হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শ মতে অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুকের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা জানান, তিনি নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নিজের ভুল বুঝতে পেরে এ ধরণের অপরাধ ভবিষ্যতে আর করবেন না বলে জানান পাপিয়া আক্তার স্বর্ণা। একটি টেইলার্সের দোকান থেকে অ্যাপ্রোনটি বানিয়েছিলেন তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিদর্শক ফারুক বলেন, ইতোমধ্যে আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানাই। পরে থানা পুলিশের একটি গাড়ি এলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢামেক হাসপাতাল থেকে মুনিয়া খান রোজা (২৫) নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেছিল আনসার সদস্যরা।

Tags: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Previous Post

কারাগারে কেমন আছেন ব্যারিস্টার সুমন?

Next Post

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক

Next Post
বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতারা ও ব্রিটিশ প্রতিমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT