চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করতে গিয়ে ধরা ‘ভুয়া সেনা কর্মকর্তা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in জনপদ, ফেনী
A A
ভুয়া সেনা কর্মকর্তা ধরা পড়া ব্যক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিয়ে করতে গিয়ে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ভুয়া সেনা কর্মকর্তা ইসমাইল হোসেন পিন্টু (৩৮) পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেনীর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, পিন্টু নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকায় নাছরিন আক্তার রিতু নামের এক নারীকে গত তিন মাস যাবত বিয়ের জন্য প্রলুব্ধ করে আসছিল। রিতুর পরিবারের কাছে রিতুকে বিয়ের প্রস্তাব দেন। রিতুর পরিবারের সন্দেহ হলে ফেনীর বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামকে অবহিত করলে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পিন্টু দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নানা জায়গায় নানান প্রতারণা করে আসছিল।‎

‎জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করে যে, সে সেনা বাহিনীর সদস্য নয়; প্রতারণার উদ্দেশ্যে সেনা কর্মকর্তার পরিচয় দিত। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে ছাগলনাইয়া থানার মধুপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

‎অভিযানে তার দেখানো মতে অনেকগুলো আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সামগ্রীর মধ্যে রয়েছে, ৩ সেট সেনা বাহিনীর ইউনিফর্ম, ২টি সেনা জ্যাকেট, বাংলাদেশ আর্মি লেখা টাউজার, হেলমেট, বুট, জ্যাকেট, ব্যারেট ক্যাপ ও ফিল্ড ক্যাপ, সেনাবাহিনীর ওয়াটার পোর্ট, বেল্ট, ব্যাজ, মেডেল, মেজর পরিচয়ে ভুয়া সিল ও স্ট্যাম্প প্যাড, সেনা প্রশিক্ষণ কার্ড লেখা ডায়েরি, একটি মোবাইল সেট (TECNO SPARK 6GO) সিমকার্ডসহ।

‎পুলিশ আরও জানায়, আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা কর্মকর্তার পোশাক পরে ছবি প্রকাশ করে বিভিন্ন নারীদের প্রলুব্ধ করত এবং অর্থ হাতিয়ে নিত।

‎ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, “ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tags: প্রতারনা
Previous Post

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ভারতের

Next Post

জনগণ মধ্যে ঐক্য গড়ে তোলা হবে বিএনপি’র আগামী দিনের প্রতিপাদ্য: তারেক রহমান

Next Post
বিএনপি নেতারা জনসভায় ঐক্য ও আন্দোলনের আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ মধ্যে ঐক্য গড়ে তোলা হবে বিএনপি’র আগামী দিনের প্রতিপাদ্য: তারেক রহমান

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তনের হওয়ায় পাল তুলেছে রক্ষণশীল দেশ সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT