চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইসেন্স এসি ও টিভি দেশেই উৎপাদন করছে ফেয়ার ইলেকট্রনিকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 23, মার্চ 2024
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য হাইসেন্স এসি ও টিভি উৎপাদন উদ্বোধনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীজুড়ে জনপ্রিয় কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড হাইসেন্স-এর এসি ও টিভি বাংলাদেশেই উৎপাদন করছে ফেয়ার ইলেকট্রনিকস। ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান হাইসেন্স-এর এসি ও টিভি বাজারজাতকরণ ও বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে গুলশান এভিনিউর ফেয়ার ইলেক্ট্রনিক্স স্মার্টপ্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুতাসসিম দায়ান বলেন, এসি ও টিভি উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনের এই পদক্ষেপের মধ্য দিয়ে ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো। হাইসেন্স কর্পারেশনের বিশাল পোর্টফোলিও’র আরও বিভিন্ন কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য সারা বিশ্বে দারুন সমাদৃত। পর্যায়ক্রমে হাইসেন্সে-এর অন্যান্য পণ্যও এ দেশেই উৎপাদন ও বিপণন করা হবে।

তিনি বলেন, শিল্পায়ন ও বাণিজ্য বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় উন্নয়নে ফেয়ার গ্রুপের প্রয়াস হাইসেন্স-কে পাশে পেয়ে আরও বেগবান হবে।

অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে মুতাসসিম দায়ান আরও বলেন, প্রতিটি মানুষের শারীরিক, মানসিক সুস্থতা এবং বিশেষ করে নতুন প্রজন্মের সুস্থ বিকাশের জন্য খেলাধূলার প্রসার খুব জরুরি। দুনিয়া মাতানো ফুটবল উৎসব FIFA World Cup 2022 ও UEFA EURO 2020-এর অফিসিয়াল পার্টনার ছিল হাইসেন্স। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিতব্য UEFA EURO 2024-এরও অফিসিয়াল পার্টনার হাইসেন্স।

বিশ্ব-ফুটবলের এই মহা উৎসবকে ঘিরে হাইসেন্স। ফেয়ার ইলেকট্রনিকস নানা আয়োজন নিয়ে দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশে থাকবে বলেও ঘোষণা করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।

হাইসেন্স কর্পারেশনের শীর্ষ কর্মকর্তা মি. ওয়ং এনলিয়েন জ্যাসন, মি. ল্যু জিয়ানশেং লুই এবং ফেয়ার গ্রুপের চীফ মার্কটিং অফিসার মো: মেসবাহউদ্দিন-সহ সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে মুতাসসিম দায়ান বিশ্বসেরা হাইসেন্স-এর এসি ও টিভি দেশের বিপুল সংখ্যক মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার পাশাপাশি বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার ঘোষণা দেন।

তিনি বলেন, বিশ্বের আরও অনেক দেশের মতো শিগগিরই বাংলাদেশেও এক নম্বর কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে উঠবে হাইসেন্স।

ফেয়ার গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন এফসিএ, হেড অব সাপ্লাই চেইন আরিফুর রহমান, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান, হেড অব কমিউনিকেশন এন্ড কর্পারেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, হেড অব মার্কটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার সলিউশনস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ-সহ সিনিয়র কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tags: হাইসেন্স এসি ও টিভি
Previous Post

২৫ বছর পর যে কারণে এক হলেন এ আর রহমান-প্রভু দেবা

Next Post

ভারত থেকে ৩ দিনের মধ্যে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

Next Post
বাণিজ্য প্রতিমন্ত্রী পেঁয়াজের বাজার পরিস্থিতি ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে ৩ দিনের মধ্যে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপি’র ভণ্ডামি ছাড়া কিছু নয়: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT