চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারের দুই সিদ্ধান্তে ‘বিতর্ক’, হতাশ ফাহিমা বললেন আউট ছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাহিমা সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, নারী ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মেয়েদের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা একটা সময় ইংলিশদের ভালোই চেপে ধরেছিলেন বোলিংয়ে। আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তের দিকেও আঙুল উঠছে! সেসব সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৩ উইকেট নেয়া টাইগ্রেস তারকা ফাহিমা খাতুন।

ম্যাচের পর ফাহিমা বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা খুবই নিশ্চিত ছিলাম ওটা আউট ছিল। আমরা সেভাবেই আবেদন করেছিলাম। আউট হওয়ার পরও যখন দেয়া হয়নি, তখন একটু হতাশ হয়ে গিয়েছিলাম।’ ইংল্যান্ডকে একাই ম্যাচ জেতানো হেদার নাইটের বিপক্ষে একটি আবেদন নিয়ে এভাবেই বলেছেন ফাহিমা।

ইংল্যান্ডকে ১৭৯ রানের অল্প পুঁজির লক্ষ্য ছুঁড়ে দেয়া ম্যাচে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইংলিশদের যখন ১০৩ রান, ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তিনে ব্যাটে নামা হেদার নাইট একাই লড়াই করে জিতেছেন। ১১১ বলে ৭৯ রানের ইনিংসের পথে দুবার জীবন পেয়েছেন। শেষ অবধি জিতে মাঠ ছাড়েন।

মারুফা আক্তারের দ্বিতীয় ওভারে নাইট সাজঘরে ফিরতে পারতেন। উইকেটকিপার নিগার সুলতানার ক্যাচে মাঠ আম্পায়ার আউটের সিদ্ধান্তও দিয়েছিলেন। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান সিদ্ধান্ত বাতিল করে দিলে বেঁচে যান নাইট, তখন রানের খাতাই খুলতে পারেননি।

স্বর্ণা আক্তার আরও একবার তালুবন্দি করেছিলেন নাইটের তুলে দেয়া ক্যাচ। তখন তার সংগ্রহ ছিল ১৩ রান। কিন্তু তৃতীয় আম্পায়ার গায়াত্রী এবারও নাটআউট সিদ্ধান্ত দেন। ম্যাচজয়ী ইংলিশ ব্যাটার দ্বিতীয়বার বেঁচে যান।

ফাহিমা বলেছেন, ‘আমি মনে করি, হেদার নাইটের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় উইকেটটা পেলে ভিন্ন কিছু হতে পারত।’

নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার গৌহাটিতেই হবে খেলা। এখানে ইংলিশদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগ্রেস।

Tags: ইংল্যান্ডফাহিমা খাতুনবাংলাদেশমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

ভারতে ভয়াবহ ভূমিধসে বাস চাপা, নিহত ১৫

Next Post

মৃত্যুর সঙ্গে ১১ দিন লড়াই, মারা গেলেন গায়ক রাজবীর

Next Post
গায়ক রাজবীরের পারফরম্যান্সের মুহূর্ত, উচ্ছ্বাসে ভরপুর. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর সঙ্গে ১১ দিন লড়াই, মারা গেলেন গায়ক রাজবীর

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, আইসিসি ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনার শাসনামলে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT