চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি জটিলতার মুখে অভিনেতা ফাহাদ ফাসিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 30, জুন 2024
in বিনোদন
A A
অভিনেতা ফাহাদ ফাসিলের ছবি, আইনি জটিলতার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় মালয়ালাম অভিনেতা ফাহাদ ফাসিল। কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে একটি মালয়ালাম সিনেমার শুটিং করছিলেন অভিনেতা। আর এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। পরে তারা অভিযোগ জানান কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালা রাজ্যের অঙ্গামালি তালুক হাসপাতালে দুই দিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত।

শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।

কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন। যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।- পিঙ্কভিলা

Tags: আইনি জটিলতাফাহাদ ফাসিল
Previous Post

‘দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞ ভারত’, মোদি লিখেছেন কোহলি-রোহিতকে নিয়েও

Next Post

সিনেমা ফ্লপ হওয়ায় সার্কাসে বিদ্যুৎ জামওয়াল!

Next Post
অভিনেতা তার চুলের স্টাইল পরিবর্তন করছেন, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ফ্লপ হওয়ায় সার্কাসে বিদ্যুৎ জামওয়াল!

ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের ফাইনালে জিতেছেন, আনন্দে উদ্ভাসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-রোহিতকে প্রশংসায় ভাসালেন শচীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT