চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হোক আগুনের এ খেলা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:50 অপরাহ্ন 25, নভেম্বর 2016
in সম্পাদকীয়
A A

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার কারখানায় গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন নারী শ্রমিক  বৃহস্পতিবার মারা গেছেন। তার নাম রকি আক্তার (১৮)। এ নিয়ে দগ্ধ ২৬ জনের দুজন মারা গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে আরো জানা যায়, লাইটার প্রস্তুতকারী কারখানাটির জন্য বিস্ফোরক অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমতি ছিল না। অভিযোগ রয়েছে, ওই কারখানায়ও শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। কালার ম্যাক্স কারখানাটির জায়গায় আগে ছিল মুরগির খামার। কারখানার জমির মালিক ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনের ছোট ভাই দেওয়ান মঈনুদ্দিন। তিনিই মুরগির খামার করেছিলেন। পরে ওই জায়গা ভাড়া নিয়ে গ্যাস লাইটার কারখানা করা হয়। কারখানাটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম। গত বছরও আশুলিয়ার চারাবাগের পলমল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গ্যাস লাইটার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন সাত-আটজন শ্রমিক। কারখানায় আগুন লাগা এবং অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা আমাদের দেশে নতুন নয়। বরং প্রায় প্রতিবছরই কারখানায় দুর্ঘটনা ঘটছে। ভয়াবহতার বিবেচনায় একেক দুর্ঘটনা আরেকটিকে ছাড়িয়ে যায়। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা তাজরীন ফ্যাশনস, রানা প্লাজা এবং নিমতলী দুর্ঘটনা। তাজরীনের কারখানায় গুদামে আগুন লাগার মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত। রানা প্লাজার দুর্ঘটনা ভবনের দুর্বলতার কারণে। আর নিমতলীর দুর্ঘটনা কেবল কারখানায় সীমাবদ্ধ থাকেনি। সংরক্ষিত রাসায়নিকে আগুন লেগে জনবহুল পুরান ঢাকার ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে এবং ওই দুর্ঘটনা ভয়াবহতম ট্র্যাজেডিতে রূপ লাভ করে। তাজরীন ফ্যাশনসে ২০১২ সালের নভেম্বরে অগ্নিকাণ্ডে মারা যান ১১৩ জন। ২০১০ সালের ৩ জুন নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জন মারা যান। একটি ভবনেই বিয়ের অনুষ্ঠানের অতিথিসহ ৪১ জন নিহত হন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের রান্নার আগুন একটি ভবনের নিচতলার রাসায়নিক গুদামে লেগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরকম একটি ভয়াবহ দুর্ঘটনার পরও পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানাগুলো স্থানান্তর হয়নি। তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুন লাগার পরপরই অনেকে বেরিয়ে আসতে পারলেও হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে অনেকেই আহত হন। অনেক দুর্ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পায়ের নীচে চাপা পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। প্রায় প্রতিটি দুর্ঘটনার পর তদন্তে জানা যায় যে, কারখানায় দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা ছিল না। নিরাপদে বের হওয়ার জন্য প‌র্যাপ্ত এক্সিট পয়েন্ট থাকে না। নিয়মিত দুর্ঘটনা প্রতিরোধ মহড়া হয় না। অস্বাস্থ্যকর কাজের পরিবেশে শ্রমিকরা কাজ করেন। একের পর এক এসব দুর্ঘটনা কী সার্বিক অসচতেনতা নয়? আইন অমান্য নয়? কারখানা মালিক স্বল্পমূল্যে শ্রম নিচ্ছেন কিন্তু শ্রমিকের জীবনের প্রতি দায়বদ্ধতা চোখে পড়ে না। স্বল্পসংখ্যক কারখানা মালিক এক্ষেত্রে ব্যতিক্রম। আমরা জানি ব্যতিক্রম কখনো উদাহরণ নয়। ব্যক্তি ব্যবসায়ীর দায়িত্বহীনতার পাশাপাশি সমান্তরালভাবে যুগের পর যুগ ধরে চলে প্রশাসনের উদাসীনতা। সার্বিক উদাসীনতায় মৃত্যুর মিছিল আর কতদিন? শেষ হোক আগুনের এ খেলা।

Previous Post

রাজশাহী কিংসের দুর্দান্ত জয়

Next Post

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করবে বাংলাদেশ

Next Post

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করবে বাংলাদেশ

ট্রাম্প কি মোদি হবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT