চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে পোস্টে টাকা লেনদেন হয়েছে? যা বলছে রিউমর স্ক্যানার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 পূর্বাহ্ন 16, আগস্ট 2025
in বিনোদন
A A
রিউমর স্ক্যানার বাংলাদেশের খবর ও বিশ্লেষণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা শোকবার্তা পোস্ট করেন। তবে দিন শেষে এসব পোস্টকে ঘিরে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে— দাবি করা হয়, নির্দিষ্ট কিছু তারকাকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে।

এই গুজব আরও তীব্র হয় একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হওয়ার পর। ছবিটিতে দেখা যায়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে গত ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে (কিছু ক্ষেত্রে ৪০০ টাকা বেশি) পাঠানো হয়েছে।

তবে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ এই স্টেটমেন্টকে ভুয়া বলে নিশ্চিত করেছে।

তাদের যাচাইয়ে মিলেছে একাধিক অসঙ্গতি। এরমধ্যে একটি হচ্ছে- অ্যাকাউন্ট নম্বর ভুল। রিউমর স্ক্যানার বলছে, স্টেটমেন্টে উল্লেখিত নম্বরটি ১৩ ডিজিটের হলেও, এসসিবির অ্যাকাউন্ট নম্বর হয় ১১ ডিজিটের। যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

ব্যাংক স্টেটমেন্টে ভুয়া টেমপ্লেট ব্যবহার হয়েছে জানিয়ে বলা হচ্ছে, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। এ ধরনের টেমপ্লেট ব্যবহার করে অতীতেও বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানারের মূল্যায়নে কথিত এই ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া। এটি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে রিউমর স্ক্যানার বাংলাদেশের এমন বক্তব্য দেয়ার আগেই ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্ট নিয়ে হাস্যরসে মজেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য যাদেরকে টাকা দেওয়া হয়েছে বলে স্টেটমেন্টে নাম আছে, তারাও বিষয়টি নিয়ে হাস্যরসে মজেছেন!

স্টেটমেন্টে নাম থাকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, “এডিট ভালো হয়নি, বিবিএলে আমার একাউন্টও নেই। অন্তত পারিশ্রমিকটা জেনে নিতো!”

তালিকায় থাকা অভিনেতা খায়রুল বাসার মজা করে সুনেরাহর পোস্টে মন্তব্য লিখেছেন, “মাত্র ২০ হাজার টাকায় নিজেকে বেচে দিলাম? ব্যাংক অ্যাকাউন্ট নেই, পকেটে পয়সা নেই, কিন্তু এত সস্তা হতে পারি না! তবে আমার নামের বানান ভুল হলে খুব খারাপ লাগে।”

মেহের আফরোজ শাওনও ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্ট নিজের ওয়ালে শেয়ার করে মজায় অংশ নিয়েছেন। পোস্টে লিখেছেন, “যারা পেমেন্ট পান নাই, তারা খায়রুল বাসার, সুমন আনোয়ার, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদাদের সাথে যোগাযোগ করো/করেন।”

Tags: খায়রুল বাসারনাটকবঙ্গবন্ধুমেহের আফরোজ শাওনরিউমর স্ক্যানারলিড বিনোদনসিনেমাসুনেরাহ
Previous Post

ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন শ্রীকৃষ্ণ: প্রধান উপদেষ্টা

Next Post

আসামিদের ধরতে পুলিশের অবহেলার অভিযোগ

Next Post
অভিযানে অংশ নেওয়া পুলিশ ও জনতা, পুলিশের ট্রাক ও সড়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামিদের ধরতে পুলিশের অবহেলার অভিযোগ

ঢাকায় হালকা বৃষ্টিতে রাস্তায় রিকশা ও সাইকেল চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT