চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া কপিরাইট’ ক্লেইমের শিকার দ্য ডিসেন্ট’র ফেসবুক পেইজ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংঘবদ্ধ ভুয়া কপিরাইট ক্লেইমের শিকার হয়েছে ডিজিটাল অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট–এর ফেসবুক পেইজ, এরফলে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে মেটা কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পেইজটি সাসপেন্ডের নোটিশ আসে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট কর্তৃপক্ষ।

দ্য ডিসেন্ট জানায়, গত কয়েক সপ্তাহ ধরে তাদের কনটেন্টকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ভুয়া কপিরাইট অভিযোগ জমা দেওয়া হচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে ফেসবুক একাধিক পোস্ট স্থায়ীভাবে মুছে ফেলে এবং শেষ পর্যন্ত পুরো পেইজটিই রিমুভ করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, গত ডিসেম্বর শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাদের ফেসবুক পেইজে অস্বাভাবিক সাইবার তৎপরতা বাড়তে থাকে। ১২ ডিসেম্বর হামলার ঘটনার পর দ্য ডিসেন্ট প্রথম দিকেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করার তথ্য প্রকাশ করে। এরপর ১৭ জানুয়ারি পর্যন্ত ভুয়া কপিরাইট অভিযোগের কারণে অন্তত ৯টি পোস্ট স্থায়ীভাবে অপসারণ করা হয়। এর মধ্যে কয়েকটি পোস্ট রিভিউ আবেদনের মাধ্যমে পরে পুনরুদ্ধার করা সম্ভব হয়।

দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির বলেন, যাচাই না করে সংঘবদ্ধ রিপোর্ট ও ভুয়া কপিরাইট ক্লেইমের ভিত্তিতে কনটেন্ট সরিয়ে নেওয়ার নীতি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি। এটি বাংলাদেশে মেটার কনটেন্ট মডারেশন ও মনিটরিং ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন।

তিনি আরও জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেইজটি দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

দ্য ডিসেন্ট সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দেশে ভুয়া কপিরাইট ক্লেইমের মাধ্যমে সংঘবদ্ধভাবে রিপোর্ট করার একটি চক্রের কার্যক্রম তুলে ধরেছিল। প্রতিবেদনে দেখানো হয়েছিল, কীভাবে যথাযথ যাচাই ছাড়াই এমন অভিযোগের ভিত্তিতে কনটেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে, যা একাধিক গণমাধ্যম ও কনটেন্ট নির্মাতাকে ক্ষতির মুখে ফেলছে।

Tags: দ্য ডিসেন্ট
Previous Post

দেশজুড়ে সার্ভে, তাহসান বললেন ‘নতুন সিজন আরো প্রাণবন্ত’!

Next Post

আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইইউ ইওএম-এর উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে কথা বলেন

নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের যে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT