চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ইউনাইটেড, ‘বড় অর্জন’ টেন হাগের

এফএ কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 22, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
টেন হাগের নেতৃত্বে ইউনাইটেডের কোচ মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে কভেন্ট্রি সিটির বিপক্ষে ৬০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়নশিপের দল সিটি। ৭০ মিনিটের পর ৩ গোল শোধ করে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। শেষপর্যন্ত টাইব্রেকারে বড় ম্যাচের চাপ সামাল দিতে ব্যর্থ হয়। শেষ হাসি হাসে এরিক টেন হাগের দল। এমন জয়কে বড় অর্জন বলছেন ইউনাইটেড কোচ।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে ইউনাইটেড। ১৯৮৭ সালে এফএ কাপ জয়ের পর প্রথমবার প্রতিযোগিতাটির সেমিফাইনাল পর্যন্ত খেলল কভেন্ট্রি।

ম্যাচ শেষে ৫৪ বর্ষী টেন হাগ বলেছেন, ‘আমরা দুই বছরে দুবার ফাইনালে পৌঁছেছি, যা একটি বড় অর্জন। ম্যাচ যখন আপনার নিয়ন্ত্রণে থাকবে, খেলায় আধিপত্য বিস্তার করবেন, ৩-০ ব্যবধানে এগিয়ে থাকবেন, সেই ম্যাচ আসলে জেতা উচিত।’

দ্বিতীয় স্তরের দলটির সঙ্গে ঘাম ঝরানো জয়ে ইউনাইটেড কোচ বিব্রত কিনা এমন প্রশ্নে টেন হাগ বলেছেন, ‘দলের করা ভুলগুলো আমি দেখি। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে এখানে কোনো বিব্রতকর ব্যাপার নেই, এটি একটি বিশাল অর্জন।’

ওয়েম্বলিতে ২৫মে হবে এফএ কাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালের অনুভূতি নিয়ে টেন হাগ বলেছেন, ‘এটা পরিষ্কার যে, আমার জন্য মিশ্র অনুভূতি।’

Tags: ইউনাইটেডএফএ কাপওয়েম্বলিকভেন্ট্রি সিটিটেন হাগম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

কুয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো এক বাংলাদেশির

Next Post

সিরাজগঞ্জে কৃষি জমি কেটে অবৈধ পুকুর খনন

Next Post
সিরাজগঞ্জে কৃষি জমি কেটে অবৈধ পুকুর খনন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে কৃষি জমি কেটে অবৈধ পুকুর খনন

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক থেকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT