চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে ইউনাইটেডের দুই বিপদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 26, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় আহত অবস্থায় মাঠে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এফএ কাপের ফাইনালের আগে ভালোই বিপদে পড়েছেন এরিক টেন হাগ। চোট নিয়ে মাঠ ছেড়েছেন ফরোয়ার্ড অ্যান্টনি ও মিডফিল্ডার লুক শ।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে জয়ের পর ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে ইউনাইটেড। ম্যাচে শুরুর একাদশেই ছিলেন এ দুই তারকা। চোটের কারণে দ্বিতীয়ার্ধের আগে মাঠ ছাড়েন ব্রাজিলীয় অ্যান্টনি।

ম্যাচের ২৯তম মিনিটে ব্রাজিলের উইঙ্গারকে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায়। অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়ার সময় ইউনাইটেড কোচ টেন হাগকে দেখা যায় অ্যান্টনিকে সান্ত্বনা দিতে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মাঠেই নামেননি মিডফিল্ডার লুক শ। খবর, পিঠে চোট পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচ শেষে অ্যান্টনি সম্পর্কে টেন হাগ বলেছেন, ‘খেলার পরেই আসলে চোট নিয়ে কথা বলাটা কঠিন। কিন্তু হ্যাঁ, অ্যান্টনি গুরুতর চোটে পড়েছেন। লুক শ’কে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমার মনে হচ্ছে না তার ব্যাপারটা বেশি খারাপ, কিন্তু ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। চেকআপের পর বলা যাবে।’

লাতিন আমেরিকান ফরোয়ার্ড অ্যান্টনিকে নিয়ে ৫৩ বর্ষী ডাচ কোচ বলেছেন, ‘আমি অ্যান্টনি সম্পর্কে জানি না। সবাই দেখেছেন তিনি কীভাবে মাঠ ছেড়েছেন। শুধু বলতে পারি এটি গুরুতর, তবে এক্ষেত্রেও আমাদের কমপক্ষে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। পরে আমরা আঘাতের অবস্থা সম্পর্কে আরও জানতে পারব।’

আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুদলের মহারণ।

Tags: অ্যান্টনিইউনাইটেডএফএ কাপচ্যাম্পিয়ন্স লিগটেন হাগপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

কুয়েতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকের সুবর্ণজয়ন্তী উদযাপন

Next Post

আর্সেনালের জন্য ‘দারুণ উপযুক্ত’ নেইমার

Next Post
নেইমার ফুটবল খেলছেন, আর্সেনাল লোগো পাশে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের জন্য ‘দারুণ উপযুক্ত’ নেইমার

শেখ হাসিনা সোনার বাংলার রূপকারের ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT