চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাধারণ বোধশক্তি’ থাকলে টেন হাগকে রাখবে ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 11, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে কোচের নির্দেশনা শুনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এক যুগে ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপেও ট্রফি খরার সময়কাল সাত বছর হতে চলেছে। লিগের চলতি মৌসুমে অষ্টম স্থানে থাকায় আগামী বছর এরিক টেন হাগের শিষ্যদের চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হচ্ছে না। মাঠের ফুটবলে দলের সাফল্য খরা থাকলেও টেন হাগ মনে করেন, ইউনাইটেড মালিকদের ‘সাধারণ বোধশক্তি’ থাকলে তাকেই কোচের দায়িত্বে রাখবেন।

ওল্ড ট্র্যাফোর্ডে হতাশার মৌসুম শেষ করছেন টেন হাগ। ধারণা করা হচ্ছে, নতুন মৌসুম শুরুর আগেই রেড ডেভিলদের মালিকানার নতুন অংশীদার স্যার জিম র‍্যাটক্লিফ তাকে বরখাস্ত করতে পারেন। তবে ইউনাইটেড কোচের দাবি, চলতি মৌসুমে চোটজনিত লম্বা তালিকার কারণেই দলের এমন পারফরম্যান্স। এমনকি চোট জর্জরিত দলটি নিয়ে এফএ কাপের ফাইনালে উঠতে পারাকে নিজের কৃতিত্ব হিসেবেই তিনি দেখছেন।

এমন বাস্তবতায় টেন হাগের সামনে উঠে আসে, চলতি মৌসুমে বরখাস্ত হওয়ার ভাবনায় আছেন কিনা। এ প্রসঙ্গে ডাচ কোচ বলেছেন, ‘আমি মনে করি তাদের সাধারণ বোধশক্তি আছে। তারা সবকিছুই দেখছে। একটি মৌসুমে আপনি যখন আটটি সেন্টার ব্যাক হারাবেন, যেখানে আমাদের একটি লেফট-ব্যাক নেই, তারা যানে যে বিষয়গুলো দলের পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব ফেলবে।’

এফএ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৪ বর্ষী কোচের ভাষ্য, ‘আমরা এখনো লড়াই করছি এবং এফএ কাপের ফাইনাল আমাদের জন্য বড় একটি ব্যাপার। শিরোপা জয়ের দৌড়ে এখনো টিকে আছি, যা আমাদের চলতি মৌসুমের একটি বড় প্রাপ্তি হতে পারে। তবে আমরা জানি, কেন খারাপ পারফরম্যান্স করছি। আমি একজন বাস্তববাদী মানুষ। তাই আমি এসব নিয়ে ভাবি এবং বিশ্লেষণ করি। এত চোট নিয়ে কোনো দলই ভালো পারফর্ম করবে না।’

আগামী ২৫ মে গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের শিরোপার লড়াইয়ে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

Tags: ইপিএলএফএ কাপজিম র‍্যাটক্লিফটেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Next Post

২০২৫ সালের মধ্যে জাতিসংঘ মিশন প্রত্যাহারের আহ্বান ইরাকের

Next Post
ইরাকের জাতিসংঘ ও দেশীয় নেতাদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের মধ্যে জাতিসংঘ মিশন প্রত্যাহারের আহ্বান ইরাকের

জনতা ভবনের সামনে জমায়েত, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা, স্ত্রী এবং ৩ সন্তানকে খুন করে নিজেও হলেন আত্মঘাতী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT