চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 16, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দল এফএ কাপ ২০২৬ বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পেপ গার্দিওলার শিষ্যরা চেলসিকে হারিয়েছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ঘানার উইঙ্গার ফরোয়ার্ড অ্যান্টোনিও সেমেনিও। এফএ কাপে তৃতীয় সর্বোচ্চ অষ্টম শিরোপার রেকর্ড এখন ম্যানসিটির। 

এফএ কাপের রেকর্ড সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। এ শিরোপা জয়ের মাধ্যমে চেলসি ও লিভারপুলের সাথে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে ম্যানসিটি।

ম্যাচের শুরু থেকে চেলসিকে চাপে রেখেছিল ম্যানসিটি। ২৭ মিনিটে অ্যান্টোনিও সেমেনিও বলে কারিকুরি করে ডি বক্সের মধ্যে বল দিয়েছিলেন ম্যাথায়াস নুনেসের পায়ে। নুনেস বলের যোগান দেন আর্লিং হালান্ডের দিকে, গোল করতে ভুল করেন হালান্ড। তবে নুনেস অফসাইড হওয়ায় সেই গোল বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে ম্যাচের পাল্লা বেশি ভারী ছিল ম্যানচেস্টার সিটির দিকে। দলটি মোট সাতটি শট নিলেও চেলসির গোলকিপার রবার্তো সানচেজকে পরাস্ত করতে পারেনি হালান্ড-সেমেনিওরা। প্রথমার্ধে চেলসিও কিছু সুযোগ তৈরি করলেও সিটির ডিফেন্ডারদের দৃঢ়তায় সমস্যা হয়নি পেপ গার্দিওলার। পরে গোলশূন্য ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল।

বিরতির পর ম্যানসিটিকে চেপে ধরে চেলসি। ভালো কিছু সুযোগ তৈরি করেন পালমার, জোয়াও পেদ্রো ও এনজো ফের্নান্দেসরা। বিপরীতে ম্যানসিটির রক্ষণ সামলাতে বেগ পেতে হয়, কাউন্টার অ্যাটাকের সুযোগ পায়নি দলটি। ৬৫ মিনিটের পর থেকে ম্যাচে ফিরতে থাকে সিটি।

বিরতির পর নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েই গোলের দেখা পায় ম্যানসিটি। ৭১ মিনিটে হালান্ডের অ্যাসিস্টে ব্যাক হিলে গোল করেন অ্যান্টোনিও সেমেনিও, ১-০ ব্যবধানে এগিয়ে যায় গার্দিওলার দল। পরের মিনিটেই এনজো ফের্নান্দেসের নেয়া শট বার ছুঁয়ে উপর দিয়ে চলে যায়।

খেলার প্রায় শেষ দিকে আরও তিনটি আক্রমণ করে ম্যানসিটি, তবে চেলসি ডিফেন্ডার মইসেস কাইসেদো ও সানচেজের একক নৈপূন্যে আরও গোল হজম থেকে বেঁচে যায় কোল পালমারের দল। পরে আর কোনো গোল না করতে পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

Tags: এফএ কাপওয়েম্বলিচেলসিম্যানসিটিলিড স্পোর্টসসানচেজহালান্ড
Previous Post

ক্যাম্পাসে ‘মব সংস্কৃতি’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বেগ

Next Post

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

Next Post
সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

পরিবেশবান্ধব সৌরশক্তি প্রযুক্তি নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT