চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যান ইউনাইটেড-ম্যানসিটি: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 03, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড়রা স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ ফুটবলে ট্রেবল জয়ের পথে থাকা ম্যানচেস্টার সিটির সামনে বড় বাধা তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের ফাইনালে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হবে। 

ম্যানসিটি ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। চলতি মৌসুমে ট্রেবল জয় থেকে পেপ গার্দিওলার দল আর মাত্র দুই জয় দূরে অবস্থান করছে। তবে প্রতিপক্ষকে মোটেও ছেড়ে দেয়ার পাত্র নয় ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান থেকে মৌসুম শেষ করা রেড ডেভিলরা মৌসুমের শেষটা জয়ের রঙে রাঙাতে চায়।

ইতিহাস ও পরিসংখ্যান বলছে, ১৯০তম ম্যানচেস্টার ডার্বি মাঠে গড়ানোর আগে জয়ের হিসাবে এগিয়ে ইউনাইটেড। রেড ডেভিলরা জিতেছে ৭৮ বার। সিটির জয়ের সংখ্যা ৫৮টি। বাকি ৫৩ ম্যাচ হয়েছে ড্র।

এফএ কাপে নয়বারের দেখায় ছয়বারই জিতেছে ম্যান ইউনাইটেড, বাকি তিনবার সিটি। ১৯২৬ ও ২০১১ সালে সেমিফাইনালে দল দুটি প্রতিদ্বন্দ্বিতা করে। দুইবারই জয়ের হাসি নিয়ে ইউনাইটেড মাঠ ছেড়েছিল। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম তারা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।

সাম্প্রতিককালে শক্ত, সামর্থ্য ও পারফরম্যান্সের বিচারে ইউনাইটেডের চেয়ে অনেকটাই এগিয়ে ম্যানসিটি। তবে এফএ কাপ ওল্ড ট্রাফোর্ডের দলটির জন্য বেশ পয়মন্ত। ১২ বার ট্রফি জয়ের আনন্দে রেড ডেভিলরা মেতেছে। বিপরীতে সিটি জিতেছে তাদের অর্ধেক, মোট ছয়বার।

Tags: এফএ কাপপরিসংখ্যানফাইনালম্যানচেষ্টার ইউনাইটেডম্যানচেষ্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

জেনে নিন আপনার সংসদীয় আসনের এলাকার সর্বশেষ বিন্যাস

Next Post

খাগড়াছড়িতে লিচুর ভালো ফলন

Next Post
খাগড়াছড়িতে লিচুর ভালো ফলন, ঝুলছে ঝুরঝুরা লিচু গাছের ডালে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে লিচুর ভালো ফলন

ভারতের ট্রেন দুর্ঘটনায় হতাহতের খবর, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতে শেখ হাসিনার শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT