চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল বিজ্ঞাপনে নতুন এআই প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন ও বিপণন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রোগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে এক প্ল্যাটফর্মে যুক্ত করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’-এর সমন্বিত ইকোসিস্টেমও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রচলিত পদ্ধতিতে অনুমানের ওপর নির্ভর করে বিজ্ঞাপন পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময় দুটিই অপচয় হয়।

তিনি বলেন, ‘ডিসেলস-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে ব্র্যান্ডগুলোকে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাতে সহায়তা করবে।’

অ্যাডজোইকের প্রযুক্তিগত দিক ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। তিনি বলেন, অ্যাডজোইক সাধারণ কোনো সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনার টুল নয়। এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)।

তার দাবি, থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে অ্যাডজোইক ১০ মিলিসেকেন্ডেরও কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে পারে। এরপর ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কম খরচে উপযুক্ত বিজ্ঞাপন নির্বাচন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উন্মোচন। এতে অংশ নেন অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর নতুন এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসেলসের অধীনে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। এ প্ল্যাটফর্ম এশিয়ার ডিজিটাল ব্যবসা ও বিপণন ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

 

Tags: ডিজিটাল বিজ্ঞাপন
Previous Post

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

Next Post

নারীদের মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: রিজভী

Next Post
ছবি: সংগৃহীত

নারীদের মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: রিজভী

হাসান-খালেদ বোলিংয়ে উজাড় করে দিলেও, ব্যাটিং ধসে পারল না কেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT