চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজি বন্ধ হলেও কাঁচাবাজারে জিনিসের দাম আগের মতোই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
কাঁচাবাজারে সবজি ও ফলের স্টল, ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে ক্ষুদ্র ব্যবসায়িরা চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও এর প্রভাব পড়েনি পণ্যের দামে। চাঁদা দিতে না হওয়ায় তাদের লাভের পরিমাণ বেড়েছে। দাম না কমার জন্য বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা।

ক্রেতারা বলছেন, গণঅভ্যূত্থানের পর ছাত্ররা যতদিন বাজারে সক্রিয় ছিল ততদিন দামে কিছুটা প্রভাব পড়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর অস্থায়ী কৃষি মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের আগে তাদের ৩০০ টাকা করে চাঁদা দিতে হলেও এখন দিতে হয় না। তবে জিনিসপত্রের দামে এর প্রভাব পড়েনি।

ইলিশের ভরা মৌসুমে রপ্তানি না হলেও দাম না কমার জন্য নদীতে ইলিশ কম পাওয়াকে দায়ী করলেন মাছ বিক্রেতারা। গণঅভ্যুত্থানের প্রভাব পণ্যমূল্যে না পড়ায় হতাশ সাধারণ মানুষ।

বর্তমানে পাইকারি বাজারে ১৭০ টাকা দামে মুরগি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৫০-২৭০ টাকায়, যা আগের সপ্তাহে ১০ টাকা কম ছিল। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকার বিভিন্ন বাজারে গতকাল ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিম ১৬০ টাকা ও সাদা ডিম ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। পাড়া-মহল্লার দোকানে দাম আরও পাঁচ টাকা বেশি ছিল। প্রায় তিন সপ্তাহ ধরেই ঢাকার বাজারে ডিমের দাম চড়া রয়েছে; ডজন বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকায়। এর আগে ডজন ১৫০ টাকার নিচে ছিল।

বাজারে দেশি পেঁয়াজ ও আলুর দাম আগের তুলনায় কমেছে। গতকাল বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১০০-১১৫ টাকায় বিক্রি হয়েছে। এই দাম আগের সপ্তাহে ৫-১০ টাকা বেশি ছিল।

সরবরাহ কমে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, বলছেন বিক্রেতারা। কচুরমুখীর কেজি ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁপের কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙে ৬০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Tags: কাঁচাবাজারচাঁদাবাজিদাম বাড়তি
Previous Post

বিটিভি অফিসার্স ক্লাবের নতুন কমিটি

Next Post

অন্তবর্তী সরকারের সংস্কারের পরিধি ও আমাদের সতর্কতা

Next Post
দুই নেতা অন্তবর্তী সরকারের সংস্কার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তবর্তী সরকারের সংস্কারের পরিধি ও আমাদের সতর্কতা

ক্রিকেট খেলছেন খেলোয়াড়রা, একটি ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিটনেসের জন্য খ্যাত অ্যাশেজ খেলা পেসার ফ্রাঙ্ক মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT