চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক-পিকআপসহ বিভিন্ন ফলের দোকানে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আটক ব্যক্তি, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ওয়াইজঘাট এলাকায় ট্রাক, পিকআপসহ বিভিন্ন ফলের দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায় করা টাকাসহ চিহ্নিত চাঁদাবাজ মো. নাজিম উদ্দিন সোহাগ (৩৪) কে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ওয়াইজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায়, ওয়াইজঘাট এলাকায় কতিপয় চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন দোকান ফলের থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাতে থানার টহল টিম সেখানে পৌঁছিয়ে আদায় করা চাঁদাবাজির টাকা সহ নাজিম উদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

সেসময় তার হেফাজত থেকে ট্রাক, পিকআপসহ বিভিন্ন ফলের দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট এক হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তালেবুর রহমান জানান, গ্রেপ্তার নাজিম উদ্দিন বেশ কিছুদিন যাবৎ ওয়াইজঘাট এলাকায় ট্রাক, পিকআপসহ বিভিন্ন ফলের দোকান হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিলো। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

Tags: গ্রেপ্তার ১
Previous Post

দেশে সেনা শাসনের আশঙ্কা নেই: উপদেষ্টা মাহফুজ

Next Post

রাজনৈতিক দল গঠনে সরকারের সাহায্য নেওয়া হবে হতাশাজনক: তারেক রহমান

Next Post
বাংলাদেশের রাজনৈতিক আলোচনা ও উপদেষ্টা মাহফুজের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল গঠনে সরকারের সাহায্য নেওয়া হবে হতাশাজনক: তারেক রহমান

উপদেষ্টা মাহফুজের সাক্ষাৎকার, সেনা শাসনের আশঙ্কা নেই বলে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT