চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 10, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বিশাল পরিমাণ ডলার নোটের ছবি, অর্থনৈতিক উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭১ বিলিয়ন ডলার বেশি। গত বছরের অক্টোবরে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ১০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের তুুলনায় যা ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার বেশি।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১২ দশমিক ৮১ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

অক্টোবর মাসে তৈরি পোশাক খাত দেশের সর্বোচ্চ রপ্তানি আয়কারী হিসেবে ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ২২ দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়াও, অক্টোবর মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১১৩ মিলিয়ন ডলার। এ খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ।

চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় ১ শতাংশের সামান্য কমে ৮৩ দশমিক ২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা গত বছরের অক্টোবরে ছিল ৮৪ মিলিয়ন ডলার।

Tags: অক্টোবররপ্তানি
Previous Post

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post

হত্যাসহ ৯ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Next Post
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, পুলিশি অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাসহ ৯ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশের সাঁতারু রাফি পুলে জয়োল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন রেকর্ডের দিনে রাফির দুই, রোমানার এক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT