চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠলো টেকনাফ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:14 অপরাহ্ন 18, মার্চ 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে বিস্ফোরণের ধোঁয়া আকাশে উঠছে, ক্ষতিগ্রস্ত এলাকা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে; এতে কেঁপে উঠেছে এপারের সীমান্তবর্তী এলাকার বাড়ি-ঘরসহ নানা স্থাপনা। বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মংডু শহরে আগুনের কুন্ডলী দেখা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে।

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতংক দেখা দিয়েছে।

সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ এসেছে। রাত সোয়া ৮টার দিকে আকস্মিক বিস্ফোরণের এ শব্দ শোনা যায়। এরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। এখনো (রাত ১০টা) এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

আরসা প্রধান আতাউল্লাহর গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণের বিকট এ শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে আবারও আতংক দেখা দিয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি সদস্য।

টেকনাফের লেদা, জালিয়াপাড়া ও চৌধুরী পাড়াসহ সীমান্তের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা ছৈয়দ হোসেন বলেন, রাতে তারাবির নামাজের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন বিরতির পর আকস্মিক বিস্ফোরণে এপারের বাড়ি-ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠে।

টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, বিস্ফোরণে এপারে বসত ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠায় বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tags: মিয়ানমারসীমান্ত এলাকা
Previous Post

দুই মাসের জন্য ছিটকে গেলেন কাসাদো

Next Post

ফাহমিদুলকে নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

Next Post
ফুটবল খেলোয়াড় মাঠে অনুশীলন করছে, ক্রীড়া প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাহমিদুলকে নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT