চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের কীর্তনখোলায় অয়েলট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 11, মে 2023
in জনপদ, বরিশাল
A A
বরিশালের কীর্তনখোলায় অয়েলট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা তেলভর্তি অয়েলট্যাংকার এমটি ইবাদি ১ এর ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুই কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আরও তিনজনকে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বান্দরোডের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪)। দুই জনের বাড়ি চট্টগ্রামে। হাসপাতালে ভর্তি তিন কর্মচারী হলেন- কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেন। এছাড়া আবুল কাশেম নামের একজন নিখোঁজ রয়েছেন।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বরিশাল ডিপোর জন্য চট্টগ্রাম থেকে তিন দিন আগে কীর্তনখোলা নদীতে এসেছে জাহাজটি। এতে অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিল। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা। বিস্ফোরণের সময় জাহাজটিতে ১৬ জন ক্রু অবস্থান করছিল বলে জানা গেছে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মিজানুর রহমান জানান, আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করি। ফলে তেলভর্তি জাহাজটি বড় ধরণের কোন ক্ষতির মুখে পড়েনি। ইঞ্জিন রুম উত্তপ্ত হওয়ায় তল্লাশী চালাতে পারছি না। উত্তাপ কমলে আমরা সার্চ করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করব।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলতে পারবো।

জাহাজের এক কর্মচারী জানান, তিন দিন আগে জাহাজ কীর্তনখোলা নদীতে নোঙর করি। জাহাজ থেকে মেঘনা ডিপোতে তেল উত্তোলন করার জন্য বিকেলে ইঞ্জিন চালু করতে ছয়জন কর্মচারী ইঞ্জিনরুমে যায়। তখন ইঞ্জিন চালু করলে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: বিস্ফোরণ
Previous Post

‘বিশ্বকাপ দলে বোল্ট না থাকলে বিস্মিত হবো’

Next Post

পোশাক রপ্তানি কমে যাওয়ায় প্রবৃদ্ধি ধরে রাখা যাচ্ছে না

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে মুখ্য আলোচক. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক রপ্তানি কমে যাওয়ায় প্রবৃদ্ধি ধরে রাখা যাচ্ছে না

নোয়াখালী উপকূলে প্রবল ঝড়ের সময় তাণ্ডবলীলা দেখাচ্ছে সমুদ্রের ঢেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুর্ণিঝড় মোখা: নোয়াখালীতে প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT