চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ আফ্রিকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 06, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
South African gas leak explosion scene with emergency responders and police. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গের কাছের একটি বস্তিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে শিশুসহ অন্তত ১৬ জন মারা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গ জেলার কাছে অ্যাঞ্জেলো বস্তিতে ঘটা এই দুর্ঘটনার সাথে অবৈধ খনির কার্যকলাপে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির জরুরী পরিষেবার মুখপাত্র উইলিয়াম নটালাদি ঘটনাস্থল বলেছেন, ঘটনাস্থলে থেকে এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও তিন শিশু রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক।

তিনি বলেন, জরুরী পরিষেবাকে স্থানীয় সময় রাত ৮ টার দিকে বিস্ফোরণের বিষয়ে জানানো হয়। কিন্তু পৌঁছানোর পরে দেখা যায় যে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে।  প্রাথমিক তথ্য থেকে জানা যায়, গ্যাসটি অবৈধ খনন কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

এর আগেও এই অঞ্চলে একটি বিশাল গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

Tags: দক্ষিণ আফ্রিকাবিস্ফোরণ
Previous Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর ফোন

Next Post

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ

Next Post
রাঙ্গামাটিতে পুলিশ ও প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ

বাড়ির গ্যাস চুলা জ্বলছে, নীল আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT