চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজন কমানোর বহুল আলোচিত ওষুধ ‘উইগোভি’ কীভাবে কাজ করে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A
উইগোভি ওজন কমানোর জন্য ব্যবহৃত একটি ওষুধের প্যাকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থূলতাজনিত রোগীদের ওজন কমানোর বহুল আলোচিত ওষুধ বা ইনজেকশন হিসেবে ডায়াবেটিসের ওষুধ সেমগ্লুটিয়েডের একটি উচ্চতর ডোজ ‘উইগোভি’ ওষুধকে কার্যকর মনে করা হচ্ছে। এটি ব্যবহারে অনেকেরই ওজন কমপক্ষে পাঁচ শতাংশ পর্যন্ত কমে যায়। এই ওষুধ বাজারে আসার পর থেকে তা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম আই-নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ওজন কমানোর ওষুধ ‘উইগোভি’র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউরোপের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে। তারা ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচকে পেছনে ফেলে দিয়েছে।

ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্ক জানায়, উইগোভি এখন যুক্তরাজ্যে সহজলভ্য। এটি টাইপ-২ ডায়াবেটিস এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা লোকসহ স্থূলতার সাথে বসবাসকারী হাজার হাজার মানুষ ‘নিয়ন্ত্রিত এবং সীমিত আকারে’ নেওয়ার মাধ্যমে ওজন কমাতে সক্ষম হবে।

স্থূলত্বের চিকিৎসায় ব্যবহৃত উইগোভি ইনজেকশনের মাধ্যমে সপ্তাহে একবার করে নিতে হয়। এই ওষুধ গ্রহণকারী ব্যক্তির মনে হতে থাকে যে তিনি ভরপেট আছেন। এতে করে তিনি খায় কম, ফলে কমতে থাকে ওজন। এটি এজিএলপি-১ অ্যানালগ এর একটি ব্র্যান্ড নাম।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস) ওজন-সম্পর্কিত স্বাস্থ্যগত যেকোন অবস্থায় উইগোভি ব্যবহার করতে পরামর্শ দিয়েছে।

সংস্থাটি বলে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বির অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়া, ঘুমের সময় শ্বাসকষ্ট যাকে বলা হয় ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ বা হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা রক্তনালীর সমস্যার মতো রোগীরাও এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি এক পঞ্চমাংশ কমাতে সক্ষম বলে জানায় সংস্থাটি।

ডেনিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্কের নির্মিত ওষুধটি একটি ক্ষুধা নিবারক, যা একটি সাপ্তাহিক ইনজেকশনের মাধ্যমে সরবরাহ করা হয়। রোগীরা প্রতি সপ্তাহে ওষুধ হিসেবে ইনজেকশন দেয়।

Previous Post

জানা গেল সোফি টার্নার ও জো জোনাসের বিচ্ছেদের কারণ

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪১

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন, পটভূমিতে বই ও ফাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৪১

চিরঞ্জীব সালমান শাহের ছবি, বাংলা সিনেমার জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরঞ্জীব সালমান শাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT