চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চর অঞ্চলের উন্নয়নে জলবায়ু ঝুঁকি হ্রাসকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

জাহিদ রহমান by জাহিদ রহমান
3:43 অপরাহ্ন 07, ডিসেম্বর 2025
in পরিবেশ
A A
চর অঞ্চলের উন্নয়নে জলবায়ু ঝুঁকি হ্রাসের আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল চর অ্যালায়েন্সের জাতীয় সংলাপ।

যমুনা অববাহিকার চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত অনিশ্চয়তা ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার একটি। এসব অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নকে টেকসই করতে হলে জাতীয় নীতি ও কৌশলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ঢাকায় অনুষ্ঠিত ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ)-এর জাতীয় সংলাপে বিশেষজ্ঞরা এ মত প্রকাশ করেন।

রোববার (৭ ডিসেম্বর) বাংলামটরের উন্নয়ন সমন্বয় কার্যালয়ের খন্দকার ইব্রাহিম খালেদ কনফারেন্স হলে “রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেইঞ্জ ইন চর এরিয়াস অ্যালং দ্য যমুনা রিভার বেসিন” শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম (এনডিসি)।

বিআইডিএস-এর গবেষণা পরিচালক ও উন্নয়ন সমন্বয়ের নির্বাহী সভাপতি ড. এস. এম. জুলফিকার আলীর সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের ইমেরিটাস ফেলো এবং বিআইজিডি-এর ভিজিটিং রিসার্চ ফেলো খোন্দকার সাখাওয়াত আলী।

এনসিএ-এর সদস্য সচিব জাহিদ রহমান বলেন, চরবাসীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেড ক্রসের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘জয়েন্ট অ্যাকশন ফর মিটিগেটিং ক্লাইমেট আনসারটেইনিটিজ অ্যান্ড ন্যাচারাল অ্যাডভারসিটিজ (যমুনা)’ প্রকল্পের অংশ হিসেবেই এই সংলাপ আয়োজন করা হয়েছে।

প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দীন কবির বলেন, চরাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বিশেষ ঝুঁকিতে আছেন। তাঁদের সমস্যা ও প্রয়োজনীয়তা জাতীয় নীতি পর্যায়ে তুলে ধরতে সব অংশীজনের সমন্বিত উদ্যোগ জরুরি।

উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী বলেন, চর অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য জাতীয় বাজেটে ধারাবাহিক ও কার্যকর বরাদ্দ নিশ্চিত করতে হবে।

উন্মুক্ত আলোচনায় সুইস রেড ক্রসের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সঞ্জীব বিশ্বাস সঞ্জয় বলেন, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং চরবাসীর জলবায়ু সহনশীলতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব গওহর নাঈম বলেন, নদীভাঙন পূর্বাভাসে দেশের কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে ভবিষ্যতের অবকাঠামো পরিকল্পনা করতে হবে।

চরাঞ্চলে টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি জাতীয় নীতি প্রণয়নে সব অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান অতিথি ড. কবির এম. আশরাফ আলম।

আলোচনায় ওয়াল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ, এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, প্র্যাকটিকাল অ্যাকশনের রিসার্চ অ্যাসোসিয়েট ফারহানা পারভীন, রিভারাইন পিপল ট্রাস্টের প্রেসিডেন্ট এফ এম আনোয়ার হোসেন, মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, সিসিডিবি’র ইনট্রিম কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান খান, আরডিআরএস-এর হেড অব ডেভেলপমেন্ট মুজিবুল হক মুনীর, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা এবং ইউএনডিপি ও এসডিএস-এর সাবেক সিনিয়র অ্যাডভাইজার এস এম মঞ্জুর রশীদ উপস্থিত ছিলেন।

সংলাপে সমন্বিত উদ্যোগ, টেকসই বাজেট বরাদ্দ এবং জলবায়ু ঝুঁকি বিবেচনাকে চর উন্নয়ন কৌশলের মূলধারায় আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Tags: যমুনা
Previous Post

জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের মামলায় অভিযোগ গঠন চাইলেন চিফ প্রসিকিউটর

Next Post

ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে: জ্বালানী উপদেষ্টা

Next Post
ভোলার গ্যাসের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে: জ্বালানী উপদেষ্টা

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি সপ্তাহেই নির্বাচনী তফসিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT