রাত পোহালেই মহান বিজয় দিবস। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের শুরুতেই প্রথম বাজারে ফুলের আশানুরূপ দাম পেয়ে সন্তুষ্ট ফুলের রাজধানী যশোরের গদখালীর ফুল চাষিরা। এক সপ্তাহ ধরে ধাপে ধাপে ফুলের দাম বেড়ে শুক্রবার ভালো দামে বিক্রি হয়েছে গোলাপ, জারবেরাসহ নানা ফুল।







