চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকের সঙ্গে পালিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসীর স্ত্রী

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
8:17 পূর্বাহ্ন 24, জুলাই 2025
in জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুর জেলার মানচিত্র ও অবস্থান চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের হক বাজার বেঁড়িবাধ সড়কের পাশ থেকে রিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী রিনা প্রেমিকের সঙ্গে পালানোর সময় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) রামগতি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিনা আক্তার কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

কবির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মাথায় আঘাত থাকার কারণে এটিকে স্বাভাবিক মৃত্যু বলা যায় না।

স্থানীয় সূত্রে জানা যায়, রিনা আক্তারের স্বামী জয়নাল ওমানে অবস্থান করছেন। সেই সুযোগে তিনি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। মঙ্গলবার রাতে রিনা আক্তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। বুধবার সকালে রামগতির চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় রাস্তার ওপর তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করে। তবে পরকীয়া প্রেমিকের পরিচয় পাওয়া যায়নি।

Tags: প্রবাসীর স্ত্রী
Previous Post

‘গুলি করি, মরে একটা’ বলা সেই পুলিশ কর্মকর্তা ইকবাল সাময়িক বরখাস্ত

Next Post

এক দিনে দুজনের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন, আশাবাদী ইলন মাস্ক

Next Post
দুটি মানুষের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের ছবি, প্রযুক্তির উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দিনে দুজনের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন, আশাবাদী ইলন মাস্ক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র‍্যাজেডি: `ডাক্তার' হওয়ার স্বপ্ন পুরণ হলো না সায়মার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT