চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীর ভোট সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশাররফ হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in রাজনীতি
A A
প্রবাসী ভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করছে বক্তা ও শ্রোতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীর ভোটে জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশাররফ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, প্রবাসীর ভোটের মাধ্যমে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আগামী নির্বাচনে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সক্ষম ভূমিকা রাখবে প্রবাসীরা।

গত রোববার (৭ সেপ্টেম্বর) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বিশেষ ব্যস্ততার কারণে যুক্ত না হতে পারলেও বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. বদলুর রহমান খান (বাদল), অস্ট্রেলিয়া বিএনপির প্রবীণ নেতা ড. হুমায়ের চৌধুরী রানা, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম (লেলিন), নিউ সাউথ ওয়েলস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম (রনি) এবং চাঁদপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্যান্য আলোচকরা সবাই বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) রাজনৈতিক জীবনের সফলতা নিয়ে আলোচনা করেন।

বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশ্বনেতা এবং শহীদ রাষ্ট্রপতির অসমাপ্ত কাজগুলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই সাথে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বিএনপি হল সবচেয়ে বেশি জনপ্রিয় দল, তাই আমরা যারা বিএনপি করি, আমরা সবাই মনে করি বিএনপি মানে একটা পরিবার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি মো. রুহুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ খান ও সহ সভাপতি মো. রুহুল ইসলাম সরদার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আসিফুল ইসলাম, কাজী সিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, এস. এম. জাকারিয়া হোসেন, মো. মিজানুর রহমান, মো. সাজিদুল ইসলাম সাজিদ ও আব্দুল্লাহ আল ফারুকসহ আরো অনেকেই।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Tags: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য
Previous Post

নেপালে সরকার পতন: সেনা নিয়ন্ত্রণে শান্ত কাঠমান্ডু

Next Post

সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Next Post
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নেপালে সেনা নিয়ন্ত্রণে শান্তিপূর্ণ পরিস্থিতি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরদের কৃষি অনুশীলনে উদ্বুদ্ধ করতে বিশেষ আয়োজন ‘ছোটদের কৃষি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT