চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সাংবাদিকের সঞ্চয় আটক

ব্যাংকের দোরগোড়ায় গ্রাহকের কান্না

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
11:28 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি ব্যাংকের অফিসে রেমিট্যান্স প্রেরণকারীরা লেনদেন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা চকবাজার শাখা থেকে মালদ্বীপ প্রবাসী সাংবাদিক মাহামুদুল নিজের সঞ্চিত প্রায় পাঁচ লাখ টাকা তুলতে পারছেন না। তার অভিযোগ, বছরের পর বছর ঘুরেও প্রাপ্য অর্থ হাতে পাচ্ছেন না।

বাংলাদেশের ব্যাংক খাতের তারল্য সংকটে বেসরকারি পাঁচ ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে। এমনকি কর্মকর্তারা নিজ নিজ বেতনও তুলতে পারছেন না।

রাজধানী ঢাকার মতিঝিল, নয়াপল্টনসহ কুমিল্লার বিভিন্ন শাখায় গিয়ে দেখা যায়, গ্রাহকের ভিড় থাকলেও লেনদেন কার্যত বন্ধ। প্রতিদিন গড়ে ২০-৩০ জন গ্রাহক টাকা তুলতে গেলেও পূর্ণ অর্থ কেউ পাচ্ছেন না। শাখার কর্মকর্তারা অসহায়ভাবে বসে আছেন; গ্রাহকদের অনুরোধ, কান্নাকাটিও তারা সামলাতে পারছেন না।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মার্জারের আগে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা বন্ধ রেখেছে। তাই এক মাস ধরে কাউকে কোন টাকা ফেরত দিতে পারিনি। এমনকি আমাদের নিজেদের বেতনও তুলতে পারছি না।”

চকবাজার শাখার গ্রাহক প্রবাসী সাংবাদিক মাহামুদুল বলেন, “আমার অ্যাকাউন্টে জমানো টাকা চাহিদামতো তুলতে পারছি না। ডিপিএস ভাঙার পরও প্রয়োজনীয় অর্থ পাইনি। অল্প যে টাকা দিয়েছে, তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে।”

তিনি আরও জানান, গত এক বছর ধরে ব্যাংকে ঘুরতে ঘুরতে ১০-২০ হাজার টাকা শুধু গাড়িভাড়া ও খাওয়াদাওয়ায় খরচ হয়েছে। কর্মকর্তাদের খারাপ ব্যবহারসহ পুলিশ দিয়ে হুমকি দেওয়ার কথাও অভিযোগ করেন তিনি।

একই শাখার আরেক গ্রাহক জানান, হৃদরোগের অপারেশনের জন্য তার জরুরি ভিত্তিতে ১১ লাখ টাকা প্রয়োজন ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি টাকা পাননি।

কেবল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নয়, ন্যাশনাল ব্যাংকের কুমিল্লা শাখাতেও একই পরিস্থিতি। সেখানে মাহামুদুলের স্বাধীনতা নামে একটি এফডিআর (৪ লাখ টাকা) রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এখন চাইলে ভাঙা যাবে, কিন্তু টাকা একসাথে পাওয়া যাবে না—প্রতিদিন মাত্র পাঁচ হাজার টাকা করে দেওয়া সম্ভব।

গ্রাহকদের অভিযোগ, সরকারের নজরদারি ও জরুরি পদক্ষেপ ছাড়া এই সংকট থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আজীবন সঞ্চিত অর্থ নিয়ে সাধারণ মানুষ এখন দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন।

Tags: ব‍্যাংকে গ্রাহক হয়রানিরেমিট্যান্স যোদ্ধা
Previous Post

জাতীয় খো খো চ‍্যাম্পিয়নশিপের শিরোপা আনসারের

Next Post

আইস্ক্রিনের দর্শকপ্রিয় সিরিজ ‘চক্র’র জন্য সেরা পরিচালক ভিকি

Next Post
বাংলাদেশি পরিচালক ভিকি, আইস্ক্রিনের জনপ্রিয় সিরিজ 'চক্র'র জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনের দর্শকপ্রিয় সিরিজ 'চক্র'র জন্য সেরা পরিচালক ভিকি

দুই যুবক লাল গালিচায় হেঁটে যাচ্ছেন, সবার চোখ তাদের দিকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে কাজানের লাল গালিচায় যশোরের তরুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT